1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:58 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধের বিষয়টি সরকারের পর্যালোচনায়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ ছাড়া তিনি জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থানে থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবে।

এ ছাড়া তিনি জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থানে থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবে।

গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাসদ (আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টসহ ১০টি রাজনৈতিক দল সংলাপ করে। নতুন করে সরকার গত ৫ অক্টোবর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। কিন্তু দুর্গাপূজার কারণে কয়েকটি দল বাকি ছিল, যারা গতকাল সংলাপে অংশ নেয়।

প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার বিষয়ে রাজনৈতিক নেতাদের আশ্বস্ত করেছেন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আওয়ামী লীগসহ ১৪ দলের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার বিষয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘যাঁরা গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন, অবৈধভাবে নির্বাচিত হয়ে তাঁরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট—তাঁদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে। কিভাবে বাধা বাস্তবায়িত হবে, সেটা দেখতে পাবেন। এটার আইনি ও প্রশাসনিক দিক আছে।

যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে তখন বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে।’

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ বা ১৪ দল নিষিদ্ধের বিষয়টি সরকার পর্যালোচনা করছে। সব রাজনৈতিক দল এবং সব ধরনের স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার একা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না বলে তিনি উল্লেখ করেন।

মাহফুজ আলম বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমে নীরব সমর্থন দিয়ে গেছে। তারা অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে। এ জন্য আমরা জাতীয় পার্টিকে আপাতত সংলাপে রাখছি না।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সংলাপে রাজনৈতিক নেতারা জানতে চেয়েছেন—সংস্কারপ্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতি এবং অর্থ লুটপাট ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কী করছে সরকার। গণহত্যার বিচার কার্যক্রম নিয়েও তাঁরা কথা বলেছেন।

এর পাশাপাশি গণহত্যা চালানোর ব্যাপারে গণভবনে বসে ১৪ দল শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে; এই ১৪ দলের বিষয়ে সরকার কী করবে রাজনৈতিক দলগুলো তা জানতে চেয়েছে।

গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে দেশের বাইরে কিভাবে পালিয়ে গেলেন—এমন এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এক সপ্তাহের মতো পুলিশ কর্মবিরতিতে ছিল। সে সময়ে আপনি যদি জানেন একটি লোক পালাচ্ছে—তখন তো পুলিশ দিয়ে তাকে আটকানো। কিন্তু সেই পরিস্থিতি ছিল না।’

তবে গণহত্যার সঙ্গে জড়িতদের আটক করার ব্যাপারে সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার এই অবস্থানে অনড় আছে।

প্রেসসচিব বলেন, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা কিভাবে পালালেন সেটা সরকার তদন্ত করছে।

অন্য এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মুজমদার বলেন, কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়ে পরামর্শ এসেছে এবং তারা উপদেষ্টাদের কাজের মূল্যায়নের প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাব মনোযোগ দিয়ে শুনে বলেছেন, পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com