1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:56 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

জামায়াতকে মুছে ফেলতে গিয়ে আ.লীগের আজ এমন দশা: ডা. শফিকুর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে মুছে ফেলতে গিয়ে আওয়ামী লীগ নিজেরা এমন পরিস্থিতিতে পড়েছে সেটার সাক্ষী এ দেশের ১৯ কোটি মানুষ। আমরা এজন্য কোনো গর্ব অহংকার করি না। আমরাও যদি এরকম করি তাহলে আমাদেরও এরকম হতে পারে।

জামায়াত আমির আরও বলেন, আল্লাহ সবার প্রতি সুবিচার করেন। যে মজলুম হবে সেই আল্লাহ পক্ষ থেকে সুবিচার পাবে। এটা আল্লাহ কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন। মজলুম যদি সবর করেন, আল্লাহ বলেছেন আমি তোমাদের সঙ্গী হব। আমরা মনে করি বিগত সরকারের আমলে জামায়াত ইসলামীই মজলুম ছিল না, পুরো জাতি মজলুম ছিল। মজলুক জাতিকে আল্লাহ তা’আলা একটা জুলুমের অবস্থা থেকে উদ্ধার করেছেন। 

তিনি বলেন, আর আমরা সেই নির্যাতিত অবস্থা থেকে অতটা রিকভারি করেছি সেটা বড় কথা নয়। আমরা হাজারো দুখ, কষ্ট, বেদনা বুকে চেপে চেষ্টা করেছি জনগণের পাশে থাকার। আমাদের কাজগুলো যেভাবেই হোক চালিয়ে যাওয়ার। আল্লাহ তা’আলা যদি মেহেরবানী করেন, তাহলে আল্লার পক্ষে অনেক কিছুই এই জমিনের মানুষকে উপহার দেওয়া সম্ভব। আমরা আল্লাহ তা’আলার সেই উপহারের আশায় আছি যেন সামাজিক সুবিচার পূর্ণ একটা সমাজ আমরা পাই।  

যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন, আসলে কেউ কারো বিকল্প না।  যেসব নেতাকে ঠান্ডামাথায় হত্যা করা হয়েছে; তারা হঠাৎ করে একদিনে গড়ে ওঠেনি। তারা এই দেশ এবং মাটির সন্তান। তারা এখানকার আলোবাতাসে বড় হয়েছেন। এখানকার মানুষকে নিয়ে তারা ভাবতেন এবং রাজনীতি করতেন। তাদের রাজনীতি ছিল ইসলামের আদর্শের রাজনীতি। তারা আজীবন চেষ্টা করেছেন কিছু ভালো মানুষ তৈরি করার। আমাদের একটাই দাবি ছিল- ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’।  সমাজে সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা আল্লাহর আইন চাই।

তিনি বলেন, যে সমাজে সুবিচার প্রতিষ্ঠা হয় সেই সমাজটা ভালো থাকে।  ব্যক্তিগতভাবে সবাই ভালো থাকে, সমাজ ভালো থাকে।  আর যেখানে সুবিচার থাকে না, অবিচার বিরাজ করে সেখানে কেউ ভালো থাকতে পারে না। এমনকি বিচারক নিজেও ভালো থাকতে পারেন না।  আমরা সেই সুবিচার চেয়েছি। 

ড. শফিকুর রহমান আরও বলেন, যাদের খুন করা হয়েছে তারা আর ফিরে আসবে না; কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদের অনুপ্রেরণা জোগায়। তাদের স্মৃতিগুলো আমাদের কাজ করতে শক্তি জোগায়। তারা আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের প্রতি আমাদের দায় এবং দরদ দুটাই যেন থাকে। ভালোবাসাও থাকে শ্রদ্ধাবোধও থাকে। আমাদের নিজের জায়গা থেকে আমরা এটুকুই চেষ্টা করছি। তবে এটা ঠিক আমাদের নেতাদের হত্যা করার মাধ্যমে তারা চেয়েছিল বাংলার জমিন থেকে জামায়াতে ইসলামীকে মুছে ফেলতে, কিন্তু আল্লাহ সেটা চাননি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com