চট্টলার কণ্ঠ ডেস্ক:শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।
আজ শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কৈবল্যধাম মালিপাড়া যুব ও জাগরণ সংঘ পূজামণ্ডপ, শ্রী শ্রী কৈবল্যধাম মন্দির, অন্বেষা সংঘ পূজামণ্ডপ, প্যারী মোহন সেন বাড়ি পূজামণ্ডপ ও একতা গোষ্ঠী পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ মহোদয়।
তিনি নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্যাপনের বিষয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন