1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:39 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

অভিজাত ফুডকোর্টগুলোতে মিলল রান্না করা খাবারে তেলাপোকা ও বাসি খাবার!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 3, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের অভিজাত খাবারের দোকান গুলোর বেহালদশা। ভোক্তার অভিযানে একের পর এক বেড়িয়ে আসছে ভয়ানক চিত্র! এতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে টাকা দিয়ে বিষ খাচ্ছেন নাতো? রান্না করা খাবারে তেলাপোকা, বাসি খাবার, কাঁচা মাছ-মাংসের সাথে পনির, মেয়াদোত্তীর্ণ পাউরুটি। চট্টগ্রামের একটি অভিজাত শপিং মলের ফুডকোর্টে ঠিক এমন বাসি-অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রমাণ হাতেনাতে পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকার ইক্যুইটি শপিং মলের ফুডকোর্টগুলোতে অভিযান চালায় সংস্থাটি। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং রানা দেবনাথ ও আনিছুর রহমান।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখানে খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগের ভিত্তিতে এসেছিলাম। আর রান্না অবস্থায় আমরা খাবারে তেলাপোকা পেয়েছি। এটা (তেলাপোকা) উড়ে এসে পড়েছে এরকম না, বরং এটা রান্না হয়ে গিয়েছিলো। আমরা অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই শপিংমলের মোট তিনটি ফুডকোর্টে অভিযান চালিয়েছি। এরমধ্যে দুটোর অবস্থা ভয়াবহ। ওই দুটোতে খাবারের পাশাপাশি রান্নার খাবারের আশেপাশে তেলাপোকার বিচরণ করতে দেখা গেছে। এছাড়াও রান্না করা বাসি ভাত আমরা পেয়েছি। এটা তিন-চারদিন আগের হতে পারে। আরেকটি হচ্ছে ফ্রাইড পটেটো (ভাজা আলু)। রোগাক্রান্ত আলুও ভাজি করে খাওয়ানো হচ্ছে এসব রেস্টুরেন্টে। চিজটাও ওনারা অন্যান্য কাঁচা মাছ-মাংসের সাথে রেখেছে।’

‘নানা অভিযোগ এবং অনিয়মের প্রেক্ষিতে আমরা দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার, আরেকটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখায় ১০ হাজার, অপর প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে’ —যোগ করেন তিনি।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com