চট্টলার কণ্ঠ ডেস্কঃজাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রে তাকে ‘পারসনা নন গ্রাটা’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা’ জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। এ কারণে তাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কাটজ জাতিসংঘের প্রধানকে ইসরায়েলবিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
তিনি বলেছেন, আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণ করা হবে।
গত সপ্তাহে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ১ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহর সমর্থক ইরান।
জাতিসংঘ মহাসচিব ইরানের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমবর্ধমান হওয়ার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। সূত্র: দ্য গার্ডিয়ান
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন