চট্টলার কণ্ঠ ডেস্কঃ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।আগামী শনিবার থেকে এই আলোচনা শুরু হবে।
বুধবার ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন