1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:01 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে বিএনপি, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, September 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। এই সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বৃহৎ এই রাজনৈতিক দল।

নির্বাচন কমিশন, সংসদ ও সংবিধান, পুলিশ ও জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে পরিবর্তন আনতে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবে দলটি। এ লক্ষ্যে একাধিক কমিটি করা হয়েছে। এসব কমিটিতে জ্যেষ্ঠ নেতা ও সাবেক আমলাদের যুক্ত করা হয়েছে। 

সম্প্রতি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।  

সূত্র জানায়, স্থায়ী কমিটির সভায় রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগের বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। যেহেতু রূপরেখা চূড়ান্ত করার আগে সরকার সব স্টেকহোল্ডারের মতামত নেবে, সেখানে বিএনপি দলগতভাবে সংস্কার প্রস্তাব দেবে সরকারকে। এজন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-রাষ্ট্র সংস্কার, সরকারি কর্ম কমিশন, পুলিশ ও জনপ্রশাসন, নির্বাচন, স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরে সংস্কার আনতে কমিশন গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, এম এ বারীসহ সংশ্লিষ্ট সেক্টরের আরও বেশ কয়েজনকে যুক্ত করা হয়েছে। 

জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার স্টেকহোল্ডারদের মতামত নেবে। সেখানে বিএনপিও তার মতামত দেবে। সে প্রস্তুতি আমরা নিচ্ছি।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কারের মাধ্যমে সরকার দেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে-এটাই আমাদের প্রত্যাশা। 

এদিকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের লক্ষ্যে কাজ করছে বিএনপি। এজন্য কমিটি গঠন করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ। সে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করে দ্রুত তা বাস্তবায়নে স্থায়ী কমিটি সম্মত হয়েছে।

এদিকে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের স্থায়ী কমিটির সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পাওয়া এ কমিটির নেতারা তৈরি পোশাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে দলীয়ভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com