1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 7:55 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

নগরীতে ধর্ষণচেষ্টার শিকার নারী;সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 19, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে ভাড়াটিয়াদের খোঁজ নিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত সৎ ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ডবলমুরিংয়ের মতিয়ারপুল কাটা বটগাছ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার আবছার উল্লাহ ফারুক (৩২), তার স্ত্রী হাসিনা আক্তার (২৮) এবং একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মুছা প্রকাশ বালু (৩২)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী একজন গৃহিনী। স্বামীর মৃত্যুর পর তিনি নিজ সন্তানাদি নিয়ে নগরের পতেঙ্গায় বসবাস করেন। তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তিনি পৈতৃক বাড়িতে চলে যান। গত ৬ সেপ্টেম্বর স্বামীর বাড়ির ভাড়াটিয়া পানির লাইন নষ্ট হয়েছে জানালে তিনি দাড়োয়ানকে দায়িত্ব দেন ঠিক করানোর। পরে মেরামত বিল পরিশোধ এবং ভাড়াটিয়াদের অন্যান্য সমস্যা দেখার জন্য তিনি গেলে তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে।

স্ত্রীর দ্বারা প্ররোচিত হয়ে আবছার উল্লাহ ফারুক তার অসৎ উদ্দেশ্যে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে তার শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে এবং শ্লীলতাহানি করে। এ সময় ভিকটিম বাঁচার জন্য আর্তচিৎকার করলে ফারুক তাকে চড়-থাপ্পড়ও মারে। একপর্যায়ে ভিকটিম সুকৌশলে উক্ত বাসা থেকে পালিয়ে আসে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, ডবলমুরিং থানায় সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি নগরের ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক, হাসিনা আক্তার ও মো. মুছা প্রকাশ বালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com