চট্টলার কণ্ঠ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন