1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 7:41 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যা জানা গেলো 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 17, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে দুইদিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক-বৈশ্বিক ইস্যুসহ জ্বালানি ও মহাকাশ নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই দেশের এই বৈঠক নিয়ে একটি মিডিয়া নোট প্রকাশ করেছে। সেখানে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের এই আলাপকে ‘ইউএস-ইন্ডিয়া ২‍+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
.
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধির জয়সওয়াল। এতে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রধান উপ-সহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি. রয়েল।

সংলাপে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি অংশ নিয়েছেন। আলোচনায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারে কথা হয়েছে।

প্রতিরক্ষা, মহাকাশ ও বেসামরিক বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন চার কর্মকর্তা। তারা ইন্দো-প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেছেন। 

এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেই সাথে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা। ভারতের সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড লু ও জেদিদিয়া পি. রয়েল। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com