1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 2:15 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 14, 2026

দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা এবং এসব সংকট মোকাবিলায় শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনায় তরুণদেরেকে আরও বেশি সম্পৃক্ততা বাড়ানোর আহবান জানানো হয়। কারণ আজকের তরুনরাই আগামির কর্নধার।

সেকারণে জ্বালানী সংকট ও মানুষের নিত্যদিনকার সমস্যা সম্পর্কে অবহিত না থাকলে পেশাগত ও সংসার জীবনে সঠিক সমাধান দিতে পারবে না। তাই জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা যাচাইয়ের পাশাপাশি এ বিষয়ে তাঁদের আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেবার আহবান জানানো হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ‘যুব ক্যাব’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্টিত ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ কর্মশালায় উপরোক্ত আহবান জানানো হয়।

যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান। সহায়ক ছিলেন ক্যাবের গবেষনা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, ক্যাব এর প্রকল্প ব্যাবস্থাপক মারুফা কলি, প্রকল্প অফিসার সায়েদুল আবরার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাব যুব সংসদের সদস্য নাজিফা তাজনুর, যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উম্মে ফাতিমা সামিয়া ও তাজ উদ্দিন। যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য জয়ন্তী শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব ক্যাব চবির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।

মূখ্য আলোচক অধ্যাপক এম শামসুল আলম বলেন, “জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” এখাতে সুশাসন প্রতিষ্টায় তরুণদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে।

আলোচনায় ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।” বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানী খাতে বেশ গুরুত্ব আরোপ করে সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানীকে অগ্রাধিকার দিচ্ছে। সরকারের সে ইচ্ছার সঠিক বাস্তবায়নে প্রশাসন যন্ত্রকে আরও বেশি জনবান্ধব করা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান ক্যাম্পাসে নিরাপদে খাদ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় যুব ক্যাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন এধরনের কর্মকান্ড আরও জোরদার হওয়া দরকার। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব উত্থাপিত ১৩ দফা দাবি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাজনুর বলেন, “নতুন ব্যয় নয়, বরং বিদ্যমান ব্যয়ের অপচয় ও লুণ্ঠন রোধ এবং সরকারের প্রতিটি পর্যায়ে ব্যয় সংকোচনই হবে সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।”

কর্মশালায় আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্যাবের প্রকল্প অফিসার সায়েদুল আবরার। পরে অতিথিবরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

ছবির ক্যাপশনঃ চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন ক্যাবের জ্বালানী উপদেষ্টা প্রফেসর এম শামসুল আলম। কর্মশালায় অংশগ্রহনকারীদের একাংশ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com