1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 3:17 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

জলবায়ু সম্মেলনের টেবিলে কারা বসেন, আর কারা শুধু ডুবে যান?

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, November 9, 2026

রিদুয়ানুল হাকীম রিয়াদ

১৭ বছরের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, ঋণের বোঝা এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বরের অনুপস্থিতি

Whose Climate? Whose Money? Whose Voice?

বরগুনার একজন তরুণ যখন নিজের বসতভিটা নদীগর্ভে বিলীন হতে দেখেন, সাতক্ষীরার একজন তরুণী যখন লবণাক্ত পানির কারণে সুপেয় পানির সংকটে পড়েন, ভোলার একজন জেলে যখন জীবিকার অনিশ্চয়তায় দিন কাটান, কিংবা কুড়িগ্রামের একজন তরুণ যখন প্রতি বছর বন্যা ও নদীভাঙনের সঙ্গে লড়াই করেন, তখন জলবায়ু পরিবর্তন তাঁর কাছে কোনো আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়। এটি তাঁর প্রতিদিনের বাস্তবতা। তাঁর জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রশ্ন।

অথচ সেই বাস্তবতা নিয়েই যখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়, যখন কোটি কোটি ডলারের জলবায়ু অর্থায়ন নিয়ে দরকষাকষি চলে, তখন সেই আলোচনার টেবিলে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের উপস্থিতি কতটুকু?

আমার প্রশ্নটি এখানেই।

আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি, জলবায়ু ন্যায়বিচারের কথা বলি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলি। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের কণ্ঠস্বর কতটা পৌঁছায়? বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, নদীভাঙনপ্রবণ জনপদ এবং অন্যান্য Climate Vulnerable and Remote Communities-এর তরুণদের অভিজ্ঞতা কি সত্যিই বৈশ্বিক জলবায়ু আলোচনার অংশ হতে পারে?

নাকি তাদের হয়ে কথা বলার দায়িত্বও শেষ পর্যন্ত অন্য কেউ নিয়ে নেন?

COP-এর মঞ্চে প্রতিনিধিত্বের সংকট

COP বা Conference of the Parties কেবল একটি আন্তর্জাতিক সম্মেলন নয়। এটি জলবায়ু নীতি, অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক দায়বদ্ধতা নির্ধারণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক পরিসর। ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে COP31।

বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন তোলা জরুরি: বাংলাদেশ থেকে কারা যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কাদের কণ্ঠস্বর তাঁরা বহন করছেন?

জাতীয় পর্যায়ের বিভিন্ন সম্মেলন, হোটেলভিত্তিক আলোচনা, নেটওয়ার্কিং, নীতিনির্ধারকদের সঙ্গে পরিচিতি এবং আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্ল্যাটফর্মে অংশগ্রহণের মধ্য দিয়ে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেন। এসব কার্যক্রমের প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। আন্তর্জাতিক দরকষাকষিতে অভিজ্ঞ negotiator, policy expert, researcher এবং civil society representative-দের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়ায় মাঠপর্যায়ের প্রকৃত জলবায়ু-ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য জায়গা কোথায়?

যে তরুণটি উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জীবিকার সংকট কিংবা বাস্তুচ্যুতির সঙ্গে লড়াই করছে, তার অভিজ্ঞতা কি কোনো জাতীয় সম্মেলনের আলোচনায় উঠে আসে? যে তরুণী জলবায়ু পরিবর্তনের কারণে নিজের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন, তাঁর বক্তব্য কি আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে পৌঁছায়?

আমরা কি এমন একটি অংশগ্রহণব্যবস্থা তৈরি করতে পেরেছি, যেখানে প্রত্যন্ত অঞ্চলের তরুণরা কেবল কোনো প্রকল্পের beneficiary বা participant নন, বরং জলবায়ু নীতি নির্ধারণের সক্রিয় অংশীদার?

অংশগ্রহণ আর প্রতিনিধিত্ব এক বিষয় নয়। কোনো সম্মেলনে উপস্থিত থাকা মানেই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা নয়। তাদের হয়ে কথা বলা এবং তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তের জায়গায় পৌঁছানোও এক বিষয় নয়।

আমাদের প্রয়োজন এমন একটি ব্যবস্থা, যেখানে মাঠপর্যায়ের মানুষের অভিজ্ঞতা শুধু বক্তব্য বা সাইড ইভেন্টে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় অবস্থানপত্র, জলবায়ু অর্থায়নের অগ্রাধিকার এবং আন্তর্জাতিক দরকষাকষিতে প্রতিফলিত হবে।

১৭ বছরের জলবায়ু অর্থায়ন: প্রতিশ্রুতির অঙ্ক বাড়ছে, ন্যায়বিচার কতটুকু?

জলবায়ু অর্থায়নের ইতিহাসের দিকে তাকালে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য চোখে পড়ে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত COP15-এ উন্নত দেশগুলো ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩০ বিলিয়ন মার্কিন ডলারের Fast-start Finance দেওয়ার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়।

২০১৫ সালে প্যারিসে COP21-এ সেই ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু ২০২০ সালের নির্ধারিত সময়সীমায় এই লক্ষ্য অর্জিত হয়নি। OECD-এর তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো ২০২২ সালে উন্নত দেশগুলোর সরবরাহ ও সংগৃহীত জলবায়ু অর্থায়ন ১১৫.৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। অর্থাৎ প্রতিশ্রুত সময়ের দুই বছর পর লক্ষ্য অর্জিত হয়।

এরপর ২০২৩ সালে এই অর্থায়ন দাঁড়ায় ১৩২.৮ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ১৩৬.৭ বিলিয়ন ডলার।

দেখতে মনে হতে পারে, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু এই পরিসংখ্যানের ভেতরে আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে।

২০২৪ সালে সরবরাহকৃত সরকারি জলবায়ু অর্থায়নের ৬৭ শতাংশ ছিল ঋণ, বিপরীতে অনুদান ছিল মাত্র ২৯ শতাংশ। একই বছর সরকারি জলবায়ু অর্থায়নের প্রায় ৬৮.৫ বিলিয়ন ডলার এসেছে ঋণের মাধ্যমে, যেখানে অনুদানের পরিমাণ ছিল ২৯.৭ বিলিয়ন ডলার।

অর্থাৎ অর্থায়নের অঙ্ক বাড়ছে, কিন্তু অর্থায়নের বড় অংশই ঋণনির্ভর থেকে যাচ্ছে।

এখানে আমাদের প্রশ্ন করা উচিত: জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী একটি দেশ যখন তার জনগণকে রক্ষা করতে জলবায়ু অর্থায়ন গ্রহণ করে, তখন সেই অর্থের বড় অংশ কেন ঋণ হিসেবে নিতে হবে? কেন একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সেই অর্থ সুদসহ ফেরত দেওয়ার দায় বহন করতে হবে?

২০২৪ সালে COP29, বাকুতে নতুন অর্থায়ন লক্ষ্য নির্ধারিত হয়। ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়। পাশাপাশি সব সরকারি ও বেসরকারি উৎস থেকে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টা চালানোর কথা বলা হয়।

২০২৫ সালে COP30, বেলেমে অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে তিন গুণ করার সিদ্ধান্ত এবং ১.৩ ট্রিলিয়ন ডলারের বৃহত্তর অর্থায়ন লক্ষ্যের বাস্তবায়ন এগিয়ে নেওয়ার কাঠামো গৃহীত হয়।

এখন ২০২৬ সালে COP31-এর সামনে আবারও বাস্তবায়নের প্রশ্ন।

২০০৯ সালে ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি থেকে ২০৩৫ সালে ৩০০ বিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় সংখ্যাগত পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই অর্থায়নের কতটুকু অনুদান হবে, কতটুকু ঋণ হবে, কতটুকু প্রকৃত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় হবে এবং কতটুকু প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাবে?

আমাদের মনে রাখতে হবে, ১৩৬.৭ বিলিয়ন ডলারের অর্থায়ন মানেই ১৩৬.৭ বিলিয়ন ডলার অনুদান নয়। আবার ২০৩৫ সালের ৩০০ বিলিয়ন ডলারের লক্ষ্যও এখনো ভবিষ্যতের লক্ষ্যমাত্রা, ইতোমধ্যে বিতরণ করা অর্থ নয়।

প্রতিশ্রুত অর্থ, অনুমোদিত অর্থ, বিতরণকৃত অর্থ এবং জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনা অর্থের মধ্যে পার্থক্য রয়েছে। জলবায়ু ন্যায়বিচারের মূল্যায়ন করতে হলে এই পার্থক্যগুলো স্পষ্ট করতে হবে।

জলবায়ু অর্থায়ন, নাকি নতুন ঋণের বোঝা?

জলবায়ু ন্যায়বিচারের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো অর্থায়ন।

শিল্পোন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু সংকটে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে বাংলাদেশসহ বহু উন্নয়নশীল দেশ এই সংকটের তুলনামূলক কম দায় বহন করেও এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করছে।

এখন প্রশ্ন হলো, যারা সংকট সৃষ্টিতে তুলনামূলকভাবে কম দায়ী, তাদের কেন সেই সংকট মোকাবিলায় ঋণ নিতে হবে?

জলবায়ু অর্থায়নের নামে যদি কোনো দেশকে ঘূর্ণিঝড়-সহনশীল অবকাঠামো নির্মাণ, নদীভাঙন মোকাবিলা, সুপেয় পানির ব্যবস্থা, উপকূলীয় বাঁধ সংস্কার কিংবা কৃষির অভিযোজনের জন্য ঋণ নিতে হয়, তাহলে সেই অর্থায়নের ন্যায়বিচার কোথায়?

এটি কি সহায়তা, নাকি সংকটের বোঝা নতুন করে ক্ষতিগ্রস্ত দেশের কাঁধে চাপিয়ে দেওয়া?

আমার অবস্থান পরিষ্কার: জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি একটি জনগোষ্ঠী বা রাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে, তার প্রতিকারের অর্থায়নকে সাধারণ উন্নয়ন ঋণের সঙ্গে এক করে দেখা যায় না।

জলবায়ু অর্থায়ন কোনো দয়া নয়। এটি ন্যায়সংগত দায়বদ্ধতার অংশ।

অভিযোজন, Loss and Damage এবং মৌলিক সুরক্ষার জন্য অনুদানভিত্তিক অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে। ঋণকে জলবায়ু সহায়তার প্রধান রূপ বানানো হলে ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিকে জলবায়ু বিপর্যয়ের ক্ষতি সামলাবে, অন্যদিকে সেই ক্ষতি মোকাবিলার অর্থও সুদসহ ফেরত দেবে। এটি কেমন ন্যায়বিচার?

আমরা কি বিশ্বব্যবস্থার Guinea Pig?

আরেকটি অস্বস্তিকর বাস্তবতা হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে প্রায়ই নতুন নতুন প্রযুক্তি, প্রকল্প ও অর্থায়ন মডেলের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হয়।

কখনো একটি নতুন অভিযোজন মডেল, কখনো নতুন কার্বন অর্থনীতি, কখনো জলবায়ু-সহনশীল অবকাঠামো, আবার কখনো নতুন কোনো আর্থিক ব্যবস্থা। কিন্তু এসব উদ্যোগের সফলতা ও ব্যর্থতার মূল্য শেষ পর্যন্ত কে বহন করে?

যে জনগোষ্ঠীর জমি, বসতভিটা ও জীবিকা ঝুঁকির মধ্যে, তাদের সম্মতি, অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি স্বার্থ কতটা বিবেচিত হয়?

আমরা কি কেবল বৈশ্বিক নীতির পরীক্ষাগার হয়ে থাকব? আমাদের মানুষ কি সবসময় guinea pig হয়েই থাকবে?

বাংলাদেশের মতো দেশের প্রয়োজন কেবল প্রকল্পভিত্তিক অর্থায়ন নয়। প্রয়োজন স্থানীয় জ্ঞান, স্থানীয় নেতৃত্ব এবং জনগোষ্ঠীর নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

বিশ্বনেতাদের প্রতিশ্রুতি এবং জবাবদিহির প্রশ্ন

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতির অভাব নেই। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে ব্যবধান কতটা, সেটিই এখন বড় প্রশ্ন।

যুক্তরাষ্ট্র ২০২৫ সালের জানুয়ারিতে প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করে এবং ২০২৬ সালের ২৭ জানুয়ারি সেই প্রত্যাহার কার্যকর হয়। এটি আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার ধারাবাহিকতা ও দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে COP29-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু অর্থের পরিমাণের পাশাপাশি অর্থের ধরন, প্রকৃত অতিরিক্ততা, অনুদান ও ঋণের অনুপাত, অর্থ ছাড়ের সময় এবং প্রাপ্যতার শর্তও সমান গুরুত্বপূর্ণ।

শুধু প্রতিশ্রুত অর্থের অঙ্ক ঘোষণা করলেই হবে না। কত অর্থ বাস্তবে ছাড় হলো? কতটুকু অনুদান? কতটুকু ঋণ? কতটুকু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় গেল? এবং সেই অর্থের কতটুকু প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে পরিবর্তন আনল?

এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া জলবায়ু অর্থায়নের কার্যকারিতা ও ন্যায্যতা যাচাই করা সম্ভব নয়।

তাহলে সমাধান কোথায়?

আমি মনে করি, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তত পাঁচটি পরিবর্তন জরুরি।

প্রথমত, Grassroots Representation নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রতিটি জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে তরুণ, নারী, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু রাজধানীকেন্দ্রিক পরিচিতি নয়, মাঠপর্যায়ের কাজ ও বাস্তব অভিজ্ঞতা হতে হবে নির্বাচনের গুরুত্বপূর্ণ মানদণ্ড।

দ্বিতীয়ত, Climate Finance-কে Grant-based করতে হবে। বিশেষ করে অভিযোজন, Loss and Damage, বাস্তুচ্যুতি, সুপেয় পানি, জীবিকা পুনর্বাসন এবং মৌলিক মানবিক সুরক্ষার ক্ষেত্রে অনুদানভিত্তিক অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে। জলবায়ু সংকটের ঐতিহাসিক দায় ও সক্ষমতার ভিত্তিতে অর্থায়নের ন্যায্য কাঠামো তৈরি করতে হবে।

তৃতীয়ত, Direct Access to Climate Finance নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার, স্থানীয় সংগঠন, কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠান এবং যুব নেতৃত্বাধীন উদ্যোগগুলোর কাছে অর্থায়নের সুযোগ পৌঁছাতে হবে। মধ্যবর্তী স্তরের জটিলতা কমিয়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে হবে।

চতুর্থত, COP Participation-এ Accountability আনতে হবে। বাংলাদেশ থেকে কারা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যাচ্ছেন, কী প্রক্রিয়ায় নির্বাচিত হচ্ছেন, তাঁদের প্রতিনিধিত্বের ক্ষেত্র কী এবং দেশে ফিরে তাঁরা কীভাবে অভিজ্ঞতা ও ফলাফল ভাগ করে নিচ্ছেন, তার একটি স্বচ্ছ কাঠামো থাকা প্রয়োজন। অংশগ্রহণকারীদের কাছ থেকে বাধ্যতামূলক post-COP public report এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা করা যেতে পারে।

পঞ্চমত, Climate Negotiation-এ People’s Voice অন্তর্ভুক্ত করতে হবে। মাঠপর্যায়ের তরুণদের অভিজ্ঞতা, গবেষণা, স্থানীয় সমাধান এবং জনগোষ্ঠীর দাবি নিয়ে একটি National People’s Climate Position তৈরি করা যেতে পারে। এই অবস্থানপত্র জাতীয় প্রতিনিধিদল ও নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে হবে, যাতে আন্তর্জাতিক দরকষাকষিতে প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা প্রতিফলিত হয়।

শেষ প্রশ্ন: জলবায়ু ন্যায়বিচার কার জন্য?

আমি COP-এ মানুষের অংশগ্রহণের বিরুদ্ধে নই। বরং চাই, বাংলাদেশের আরও বেশি তরুণ, গবেষক, কর্মী, নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃত্ব আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় অংশগ্রহণ করুক।

কিন্তু সেই অংশগ্রহণ যেন শুধু পরিচিত মুখ, প্রাতিষ্ঠানিক অবস্থান কিংবা রাজধানীকেন্দ্রিক সুযোগের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

আমরা চাই বরগুনার তরুণটি তার নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলুক। সাতক্ষীরার তরুণীটি তার সুপেয় পানির অধিকার নিয়ে কথা বলুক। ভোলার জেলে তার হারিয়ে যাওয়া জীবিকার প্রশ্ন তুলুক। কুড়িগ্রামের নদীভাঙনকবলিত তরুণটি তার বাস্তুচ্যুতির অভিজ্ঞতা তুলে ধরুক। তাদের বক্তব্য যেন কেবল কোনো অনুষ্ঠানের আবেগঘন গল্প না হয়, বরং আন্তর্জাতিক সিদ্ধান্তের অংশ হয়।

আমরা এমন একটি বৈশ্বিক ব্যবস্থা চাই না, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় দূরের কোনো কনফারেন্স রুমে, অর্থের শর্ত নির্ধারণ করা হয় অন্য কোনো দেশের বোর্ডরুমে, আর তার মূল্য দিতে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে।

জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের তৈরি সংকট নয়। কিন্তু এর ক্ষতি সবাই সমানভাবে বহন করছে না। তাই দায়িত্ব, অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও সমানভাবে বিবেচিত হতে পারে না।

আমাদের আরেকটি COP, আরেকটি ঘোষণা কিংবা আরেকটি প্রতিশ্রুতি শুধু প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন প্রতিনিধিত্বের ন্যায়বিচার, অর্থায়নের ন্যায়বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের ন্যায়বিচার।

কারণ জলবায়ু সম্মেলনে যাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, সেই মানুষগুলোই যদি আলোচনার টেবিলে নিজেদের কথা বলতে না পারেন, তাহলে সেই জলবায়ু ন্যায়বিচার আসলে কার জন্য?

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com