1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 3:17 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, November 8, 2026

আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে পর্যটনকেন্দ্র গড়ার পরিকল্পনা

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যদিকে খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতের আড়াই কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই উপভোগ করা যায়। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটন দেশের অর্থনীতির চতুর্থ বৃহৎ শক্তি হয়ে উঠতে পারে। এ জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বিদেশি পর্যটকদের আকর্ষণের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ডেঙ্গুর প্রকোপ কমাতে সহায়ক হবে। চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো জেলাকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় পতেঙ্গা ও খেজুরতলা সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত আমরা উন্মুক্ত করতে চাই। এলাকাটিকে নান্দনিকভাবে সাজানো হবে। তবে খেজুরতলার প্রাকৃতিক সবুজ পরিবেশ যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা হবে।’

জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে পতেঙ্গা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, পতেঙ্গা ও খেজুরতলায় পর্যটনের জন্য আলাদা বৈশিষ্ট্যের পরিবেশ গড়ে তোলা হবে। পতেঙ্গায় আধুনিক পর্যটন অবকাঠামো নির্মাণ করা হলেও খেজুরতলায় প্রাধান্য পাবে সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য।

খেজুরতলার পর্যটন সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা এই সৈকতকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। এখানকার নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে।’

পর্যটনকে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পর্যটন থেকেও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। চট্টগ্রামের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে তুলে ধরতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারলে এবং পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটন খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।

তবে বিদেশি পর্যটকদের আকর্ষণে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। পর্যটকদের নিরাপত্তা, সেবার মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘অন্যান্য দেশে বিদেশি পর্যটকদের যেভাবে সেবা দেওয়া হয়, আমাদেরও সেই মানের সেবা নিশ্চিত করতে হবে।’ এ জন্য প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যম ও পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। এ উদ্যোগ বাস্তবায়নে সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সহযোগিতা কামনা করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, শুধু পতেঙ্গা ও খেজুরতলা নয়, চট্টগ্রামের অন্যান্য সম্ভাবনাময় ও তুলনামূলকভাবে অপরিচিত পর্যটন এলাকাকেও পর্যায়ক্রমে নতুনভাবে তুলে ধরা হবে। এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা চাই, গণমাধ্যম চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরুক। বিশ্বের মানুষ জানুক, বাংলাদেশ কত সুন্দর একটি দেশ।’

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চট্টগ্রামে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ৭ নভেম্বর রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় এবারের কার্যক্রম এক দিন পিছিয়ে রোববার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি না, চট্টগ্রামকে নান্দনিকভাবে সাজানোর কাজও করছি। আমাদের সন্তানেরা যাতে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য নির্মল আনন্দের জায়গা তৈরি করতে হবে।’

মানুষ প্রকৃতিরই অংশ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও তা উপভোগের উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্য থেকেই খেজুরতলাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

খেজুরতলা সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজানোর উদ্যোগকে পর্যটন উন্নয়নের নতুন যাত্রা হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘আজকে আমাদের একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এই সমুদ্রসৈকতকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, তা নিয়েও কাজ করব। বিশ্বের পর্যটকদের এখানে আসার আহ্বান জানাব।’

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরতে এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com