1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:39 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বান্দরবানের লামায় পাহাড়ে মিলল দিনমজুরের হাত-পা বাঁধা মরদেহ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 27, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় এক দিনমজুরের হাত-পা বাঁধা নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা হাতিরঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত দিনমজুরের নাম মো. ছগির (৪৫)। তিনি রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জুমচাষিরা পাহাড়ে জুমের কাজ করতে যাওয়ার পথে হাতিরঝিরি এলাকায় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ছগিরের বলে শনাক্ত করেন।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরবর্তীতে লামা থানা-পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে হত্যার মূল কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


​লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


​ওসি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে এটিকে একটি নির্মম হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জঘন্য এই অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com