ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রাম শিশু একাডেমিতে “Youth Led Mobilization and Advocacy to Follow-up Election Manifesto” শীর্ষক যুব সংলাপ ও অ্যাডভোকেসি সভা গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রামের জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, যুব বেকারত্ব এবং জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার নিয়ে তরুণদের প্রত্যাশা ও দাবিগুলো তুলে ধরা হয়।
প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, তরুণদের উত্থাপিত দাবিগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী মেনিফেস্টোর বিভিন্ন অঙ্গীকারের সামঞ্জস্য রয়েছে। তিনি জলাবদ্ধতা, বেকারত্ব, সুপেয় পানি ও জলবায়ু বাস্তুচ্যুত মানুষের বিষয়গুলো সংসদে তুলে ধরে যুববান্ধব পরিকল্পনার বিষয়ে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ৬ জন তরুণ উদ্যোক্তার মাঝে সবুজ ব্যবসা (Green Business) উদ্যোগের জন্য চেক হস্তান্তর করেন মাননীয় সংসদ সদস্য, যা তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের কিনোট বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। তিনি বলেন, “ইশতেহার শুধু নির্বাচনের সময়ের প্রতিশ্রুতি নয়; এর বাস্তবায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করাও জনগণের অধিকার।”
বিশেষ অতিথি ছিলেন হারুন জামান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি; আনোয়ার হোসেন লিপু, যুগ্ন আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, মৌসুমি আক্তার, সভাপতি, চট্টগ্রাম ইয়ুথ হাব; এবং মো. রুকনোজ্জামান, ইন্সপিরেটর, অ্যাকশনএইড বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। তিনি বলেন, “ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নই হবে জনগণের কাছে তার কার্যকারিতার প্রধান সূচক।
তরুণদের কণ্ঠকে নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন