1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:45 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্ট অংশকে প্রতিহত করার আহ্বান; থানচিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 24, 2026

​সুজন ভট্টাচার্য্যঃ সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মং শৈ ম্রাই। থানচি উপজেলার সাবেক সভাপতি খামলাই ম্রো-এর সভাপতিত্বে কর্মসূচির সূচনা হয়।

​মিছিলটি থানচি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মং শৈ ম্রাই বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের মূল খলনায়করা পালিয়ে গেলেও তাদের কিছু উচ্ছিষ্ট অংশ এখনও দেশের অভ্যন্তরে অবস্থান করছে। তারা প্রতিনিয়ত দেশবিরোধী ও ষড়যন্ত্রমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশ ও বিশ্বস্ত জনগণকে রক্ষা করতে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।”


​তিনি আরও বলেন, “আমরা জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একযোগে সাচিংপ্রু জেরীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছি।”


​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে থানচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে রেমাক্রী ইউনিয়ন বিএনপি সভাপতি মং এন ও সাধারণ সম্পাদক উবামং; তিন্দু ইউনিয়ন বিএনপি সভাপতি ক্যসানু ও সাধারণ সম্পাদক শৈবাথোয়াই; থানচি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক হ্লাচিং মেম্বার; এবং বলিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মংম্রাসিংসহ সিনিয়র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ উপস্থিত ছিলেন।


​অনুষ্ঠানে থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com