1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 18, 2026, 2:53 pm
সংবাদ শিরোনাম: :
উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার”

রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, September 18, 2026

হ্লাছোহ্রী মারমা,রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।


রোয়াংছড়ি সদর, ২ নম্বর তারাছা, ৩ নম্বর আলেক্ষ্যং ও ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের বিভিন্ন গ্রামকে পর্যায়ক্রমে বাল্যবিবাহমুক্ত করার পাশাপাশি শিশুদের অপুষ্টি দূরীকরণে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।


হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাংম্বুগং। এতে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য উসাইচিং মারমা, ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য উমংসিং মারমা, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা এবং ৪ নম্বর নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ক্যনুপ্রু মারমা।
সভায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাংম্বুগং। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের অপুষ্টি দূরীকরণে চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কারবারি ও হেডম্যানরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সচেতন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনকে অবহিত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। একটি কিশোরীর বাল্যবিবাহ হলে সে অনেক সময় প্রয়োজনীয় যত্ন ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। তাই বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি। স্থানীয় নেতৃত্বকে সম্পৃক্ত করে গ্রামভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হলে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।
আলোচনা সভায় রোয়াংছড়ি সদর, তারাছা, আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের বিভিন্ন এলাকার ধর্মীয় গুরু, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ এবং প্রশাসন ও সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম গড়ে তোলার লক্ষ্যে অংশগ্রহণকারীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com