1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 4:34 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, September 12, 2026

চট্টগ্রাম নগরীর হালিশহরের গরীবে নেওয়াজ হাই স্কুলের (GNHS) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Association of GNHS Ex-Students (AGES)এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

 এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফতাব হোসেন লিটন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয় পান মো. দেলোয়ার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত চারজন হলেন—মো. গোলাম সারোয়ার (সূর্যমুখী), মো. গিয়াস উদ্দিন (ছাতা), শারমিন জাহান রুহি (প্রজাপতি) ও মোহাম্মদ জাবেদ (দেয়াল ঘড়ি)। তাঁরা যথাক্রমে ১ হাজার ১২, ৯৫৫, ৮৭৬ ও ৭০৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে আফতাব হোসেন লিটন নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুল্লা আল ফিরোজ (টিপু) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন (আপেল) ১ হাজার ২৩৭ ভোট এবং আসিফ আহমেদ চৌধুরী (উড়োজাহাজ) ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোহাম্মদ আলম (চশমা) পেয়েছেন ৩৪৫ ভোট।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে শামশুজ্জোহা আজাদ পলাশ (টেবিল) ১ হাজার ১০৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আকতার হোসেন রিশাদ (তবলা) ৯৭৭ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে শারমিন আফরোজ তনু (হরিণ) ১ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. আরিফুজ্জামান বাবু (কম্পিউটার) ২৪৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. ফজলে উদ্দিন কবির রায়হান (একতারা) ৩৯৪ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান স্বর্ণা (রংধনু) ৩২১ ভোট পেয়েছেন।

নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান সংগঠনের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

নতুন কমিটির নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com