1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 5:10 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 10, 2026

বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র‌্যালী ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য/সদস্যা, ছাত্র/ছাত্রী, সাংবাদিক, পেশাজীবি, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানী তেল, গ্যাস সংকটের অজুহাতে বেশি অনেকদিন ধরেই চট্টগ্রামের বিভিন্ন রুটে গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের মূল্য বা পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয় থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। কিন্তু ভাড়া নির্ধারণের পর গণপরিবহন মালিক বা শ্রমিকদের ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

তিনি বলেন, প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ গণপরিবহনের ওপর নির্ভর করে চলাচল করেন। তাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেয়। একই সঙ্গে নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও বন্ধ করতে হবে।

নাজের হোসাইন আরও বলেন, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নিয়মিত তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্ধারিত ভাড়া দৃশ্যমানভাবে প্রদর্শন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গ্রহণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।

তিনি ঢাকার মতো চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করারও দাবি জানান। পাশাপাশি যাত্রীদের নিরাপদ, সাশ্রয়ী ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রামের গণপরিবহনের আধুনিকায়নের পাশাপাশি বিআরটিসির বাস নামানোর দাবি করেন।

অন্যান্য বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য, গণপরিবহন ব্যয় বা অন্য কোনো কারণ দেখিয়ে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো দ্বিগুন ও অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে শিক্ষার্থী, নিম্নআয়ের মানুষ ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারীরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাঁরা আরও বলেন, অনেক ক্ষেত্রে নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও নিয়মিত তদারকি করতে হবে।

বক্তারা গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু এবং যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গণপরিবহন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছামতো পরিচালিত হতে পারে না। যাত্রীদের অধিকার নিশ্চিত করতে ভাড়া নির্ধারণ ও বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চলনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সমাজকর্মী ও ক্যাব সদস্য মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্দ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, পলিসি অ্যাডেভোকেসী গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিটু, দৈনিক পূর্বদেশের স্টাপ রিপোটার লায়ন ওসমান সরওয়ার, ক্যাব সদরঘাটের মোস্তফা, ক্যাব পশ্চিম ষোলশহরের এস এম আবদুল আওয়াল, ক্যাব সদস্য মাস্টার মোহাম্মদ ইউসুফ, যুব ক্যাব চট্টগ্রামের সদস্য রাইসুল ইসলাম, রায়হান উদ্দীন, মোঃ পারভেজ, সিদরাতুল মুনতাহা, মোঃ মামুনুল ইসলাম প্রমুখ।

ছবির ক্যাপশনঃ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‌্যালী ও অবস্থান কর্মসূচির স্থির চিত্র

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com