রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে ‘সচেতন মা, নিরাপদ শিশু, উজ্জ্বল ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকল্প অংশগ্রহণকারী মহিলা অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশুদের মাঝে খাতা, কলম, মশারি ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প- রোয়াংছড়ি বিডি০৫০৩-এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর বাস্তবায়নে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্প কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সমাজকর্মী রামসাম ময় বম, প্রকল্পে শিশু সুরক্ষা কর্মকর্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) পাপন বড়ুয়া।
সেমিনারের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম স্লাইড শোর মাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মহিলা অভিভাবকদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করেন।
এ সময় শিশুদের নিরাপত্তা, অধিকার, পারিবারিক পরিবেশে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনার শেষে প্রকল্পের শিশুদের মাঝে খাতা, কলম, মশারি ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সমাজকর্মী ভাননেই থাং বম ও জিংহই বমসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মহিলা অভিভাবকেরা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন