1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 5:39 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল:গণপূর্ত প্রতিমন্ত্রী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, September 2, 2026

অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল,জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে, গণতন্ত্রকে ফিরে পেতে আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে সকলে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। বিএনপি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, দেশ থেকে মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও সন্ত্রাস নির্মূল করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে নিজে কি পাবেন এটা না ভেবে মানুষ, সমাজ ও রাষ্ট্রকে কি দেবেন সেটা ভাবুন।


সত্যিকারের রাজনীতি ও দল করতে হলে সবার আগে মন পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ ও দলের কল্যাণে কাজ করতে হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন,বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নেতা কর্মীদের সুশৃঙ্খল হয়ে মত পার্থক্য ভুলে গিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর আদর্শ সমুন্নত রেখেই আমরা আমাদের দেশ গড়ে তুলতে চাই।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পদাক আবুল কালাম মলাদ জোমাদ্দার প্রমূখ।


এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরদের আংশগ্রহনে শহরে একটি শোভাযাত্রায় প্রতিমন্ত্রী অংশ নেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com