ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অগাস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহীম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিন মান্নান উৎপল এবং বিশিষ্ট সমাজসেবক জুলফিকার আলী হাওলাদার প্রমুখ।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন