1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 2:09 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

আইনশৃঙ্খলা সভায় এমপির সরোয়ার আলমগীরের কঠোর নির্দেশনা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 25, 2026


সজল চক্রবর্তী ।।মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর। তিনি বলেন এ সংসদীয় এলাকায় এসব কাজে জড়িত কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। অপরাধের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সবার মনে রাখা উচিত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।


তিনি মঙ্গলবার (২৫ আগস্ট ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে এসব কথা বলেন।


তিনি বলেন- ফটিকছড়ির কোন পয়েন্ট হতে অবৈধ বালু উত্তোলন করা যাবেনা । সন্ত্রাস, মাদক কারবারির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন । এ সময় তিনি সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


সরোয়ার আলমগীর বলেন, এ ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার নিয়ে কাজ করছি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সমৃদ্ধি ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এস আই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না।

অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, পাইন্দং ইউপি চেয়ারম্যান একে এম সরোয়ার হোসেন স্বপন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোহেব আল সালেহীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com