ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি. বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,এমপি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও মর্যাদাপূর্ণ করবে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন