1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক

প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি:নিরাপদ, নিয়মিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের উদ্যোগে ৯ ও ১০ আগস্ট ২০২৬ তারিখে চকরিয়া উপজেলায় উপজেলা পর্যায়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাস ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় আয়োজিত ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রত্যাশীর সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাবা, রশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার।

দিনব্যাপী আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম, অভিবাসন ও শ্রম অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, দক্ষতার গুরুত্ব, নিরাপদ ও বৈধভাবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া, অভিবাসন সংক্রান্ত আইন ও নীতিমালা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো এলাকার মানুষকে প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখা এবং সঠিক তথ্য ও প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও আরও ত্বরান্বিত হবে। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চকরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের অংশীজনরা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—অভিবাসন বিষয়ে ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্দ রাখা, ইউনিয়ন পর্যায়ে মাইগ্রেশন কর্নার স্থায়ী ও কার্যকর করা, বিদেশগমনেচ্ছুদের ভিসা যাচাইয়ে সহযোগিতা করা, প্রবাসী কল্যাণ সেন্টারের বিভিন্ন সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম পূরণে সহায়তা প্রদান এবং নিজ নিজ ইউনিয়নের জনগণের কাছে নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য ও সেবা পৌঁছে দেওয়া।

আলোচনায় বক্তারা বলেন, প্রয়োজনীয় তথ্য ও সচেতনতার অভাবে বিদেশগমনেচ্ছু অনেক মানুষ দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক ও নানা ধরনের ক্ষতির শিকার হন। তাই বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে জনগণকে সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ইউডিসি, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে শুধু বিদেশগমনেচ্ছু ব্যক্তিকে সচেতন করাই যথেষ্ট নয়; বরং স্থানীয় পর্যায়ে একটি কার্যকর তথ্য ও সেবা সহায়ক পরিবেশ তৈরি করাও জরুরি। সেই লক্ষ্যেই সিমস প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করে সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, সিমস প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলার ২৮টি ইউনিয়নে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, অংশীজনদের সক্ষমতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবার সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের সংযোগ স্থাপনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com