1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস র‍্যাবের নাম পরিবর্তন করে আসছে এসআরবি;আইনের খসড়া প্রকাশ পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বাইকার গ্যাং এর ৬ সদস্য আটক গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের:রোড সেফটি ফাউন্ডেশন মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা বন্ধুত্ব যেন এক দুর্লভ সম্পদ: টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে বসানো হচ্ছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) আসন্ন নিরাপত্তা অডিটকে সামনে রেখে দেশের সব বেসামরিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী—সবার জন্য অভিন্ন নিরাপত্তা প্রোটোকল অনুসরণ এবং বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বেবিচক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির আগের সভাগুলোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, খুব শিগগিরই আইসিএওর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে এবং এর ফলাফলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। তাই সম্ভাব্য সব পর্যবেক্ষণ বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানদণ্ড শতভাগ অনুসরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রী—সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। পাশাপাশি প্রবাসী যাত্রীদের উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন রোধে আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রায় তিন বছর পর জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। একই সঙ্গে নিরাপত্তা সরঞ্জাম ও স্ক্যানিং যন্ত্রপাতির পর্যাপ্ত মজুত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বৃদ্ধি, জাতীয় বিমান নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, আইসিএওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা সংযোজন এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা আরও জোরদার করা, আন্ডার-ভেহিকল স্ক্যানিং সিস্টেমের (ইউভিএসএস) কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের সব বেসামরিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত লোকসমাগম, ভিক্ষুকের উপদ্রব এবং অবৈধ লাগেজ র্যাপিং কার্যক্রম নিয়ন্ত্রণে বেবিচক, এপিবিএন, পুলিশ, আনসার ও এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com