বাইকার গ্যাং কর্তৃক মাদক চোরাচালানকালে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা হতে প্রায় ৩ কোটি কোটি টাকা মূল্যের আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৬ জন মাদক কারবারি আটক, এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করেছে, র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজ বৃহস্পতিবার ৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানাধীন ঘোনার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ বশির (৩৮),কক্সবাজার সদরের ফরিদ আলমের ছেলে বেলাল উদ্দিন(৩২), কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন মধ্যম নাপিত খালীনএলাকার মৃত ছিদ্দিক আহম্মদ এর ছেলে নুরুল মোস্তফা(২৭), রামু থানাধীন আমতলীয়া পাড়া এলাকার মৃত দীন মোহাম্মদ এর ছেলেনমোঃ সাইফুল(২৪), রামু থানাধীন পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত জাফর আহমদ এর ছেলে মো: হাসান(৩৯) ও রামু থানাধীন ঘোনার পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদ এর ছেলে মোঃ হোসেন (৩৭)।
তিনি জানান, সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ এর বিপরীত পাশে সুলতান হোটেলের সামনে আজ বৃহস্পতিবার ৬ জুলাই সকাল ১১:২০ মিনিটের সময় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী চালানো হয় । পর্বতীতে বাইকার গ্যাং কর্তৃক ৫টি মোটরসাইকেলসহ ৬ জন মাদক কারবারী উক্ত স্থানে পৌঁছালে অভিযুক্তদের মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের বক্সের ভিতর কাধ ব্যাগে বিশেষ কৌশলে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা এবং এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।

এদিকে আজ বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে র্যাব-৭, মিডিয়া সেন্টার, সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব-৭ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম।
স্থানঃ
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন