1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চসিকের শাহিন-ফারজানা দম্পতিসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিললো ১৪ লাখ টাকার ইয়াবা ভারত থেকে এলো ১০০ টন কাঁচা মরিচের প্রথম চালান টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার শিকার চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১০২ পরিবার পেল জরুরি সহায়তা ​বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প উদ্বোধন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা জ্যোতির্ময় অমৃতপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ যতি মহারাজ বিপিসির নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব জিয়াউল হক ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬


মোঃ মহিববুল্লাহ হাওলাদার,ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ ও এমদাদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় তার সমাধি স্থলে পুষ্প স্থাপক অর্পণ ও জিয়ারত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি
ফাতেহা পাঠ ও শহীদের রুহের মাগ ফিরাত কামনা করে বিষয় দোয়া মোনাজাত করেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান, সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার,অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান,শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দর,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ জুয়েল মৃধা,উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী,উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন স্তরের মাণুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ নেন।
উল্লেখ,২০২৪ সালের ২০জুলাই,সংঘটিত ২৪এর জুলাই যুদ্ধে অংশ নিয়ে ঢাকার রাজ পথে পুলিশের গুলিতে নিহত হন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামের বাসিন্দা মো. ছোবাহান হাওলাদারের ছোট ছেলে শহীদ এমদাদুল হক।


পরে বেলা সারে ১১টায় ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার,জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ জুয়েল মৃধা,অফিসার ইনচার্জ দেওয়ান জুগলুল হাসান, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম রনি,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মুন্সী,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রসেল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শহিরাজ, জুলাই যোদ্ধা রনি প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। এখন আন্দোলনের সুফল দেখে অনেক গুপ্ত দল নানা মুখরোচক কথা বলছে।


এ সময় তিনি আরো বলেন,শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল প্রকার সুযোগ-সুবিধার পাশাপাশি জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষে এসব ভবনে শহীদ ও আহত পরিবারগুলোকে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।


অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।এবং দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচী আওতায় দুযোর্গ ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৪৭টি পরিবারের সদস্যদের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com