1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 8:36 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১০২ পরিবার পেল জরুরি সহায়তা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 3, 2026

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১০২টি পরিবারের মধ্যে জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্যসংকটে পড়া দুর্গত পরিবারগুলোর জন্য ১৫ দিনের খাদ্য সহায়তার অর্থ মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা হয়।


সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (এডিপি) বাস্তবায়নে এ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।


সহায়তার আওতায় উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের চিংঞামুখ পাড়া, থোয়াইংগ্য পাড়া, বাগান পাড়া, ঘেরাউ পাড়া, নতুন পাড়া ও জাদি পাড়াসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারপ্রতি ২ হাজার ৪০০ টাকা করে প্রদান করা হয়। এ অর্থ দিয়ে চাল, ডাল, লবণ, নাপ্পি ও ভোজ্যতেল সংগ্রহের সুযোগ পাবেন উপকারভোগীরা।


নিবার্হী পরিচালক মংমংসিং মারমা জানান, সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বসতঘর, কৃষিজমি এবং মানুষের জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার উসাইম্যা মারমা ও প্রকাশ চাম্বুগং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী।


বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং মারমা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার প্রকাশ জাম্বুগাং।


প্রধান অতিথি রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। এই সহায়তা দুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com