1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:09 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 30, 2026

জরিমানার অর্থ চব্বিশের আন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় ঋণখেলাপি হিসেবে নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়ে আপিল বিভাগে আগের বিচারাধীন কার্যক্রম ও আদালতের আদেশ গোপন করে হাই কোর্টে নতুন করে আপিল করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ। জরিমানার এ অর্থ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসায় ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ইস্পাত খাতের কোম্পানিটির এ বিষয়ক আপিল (ফার্স্ট মিসলেনিয়াস আপিল) খারিজ করে এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ (মাসুদ), সহকারী অ্যাটর্নি জেনারেল সোলায়মান হোসেন ও মুহাম্মদ কুতুব উদ্দীন তুষার।

জিপিএইচ ইস্পাতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসাইন, পূর্ণেন্দু বিকাশ দাস ও মোহাম্মদ আক্তার হোসাইন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল কাজল জানান, আপিল বিভাগে এ বিষয়ক রিট আবেদনের তথ্যসহ হাই কোর্টের এক বেঞ্চের আদেশের তথ্য গোপন করে জিপিএইচ ইস্পাত গোপন রাখে। এ নিয়ে হাই কোর্টের আরেক বেঞ্চে নতুন করে রিট আবেদন করা হলে আদালত কোম্পানিটিকে এ জরিমানা করেছে।

বিস্তারিত তুলে ধরে তিনি জানান, জিপিএইচ ইস্পাত এর আগে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে তাদের নাম না রাখার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেছিল। ওই আবেদনে হাই কোর্ট রুল ও স্থগিতাদেশ দিলেও পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে ৯ জুলাই সেই স্থগিতাদেশ স্থগিত করে। ফলে সিআইবি প্রতিবেদনে ঋণ খেলাপি হিসেবে কোম্পানিটির নাম প্রকাশ না করার বিষয়ে হাই কোর্টের নির্দেশনা আর বহাল থাকেনি।

আদালতে রাষ্ট্রপক্ষের দাখিল করা লিখিত ‘স্টেটমেন্ট অব ফ্যাক্ট’ এ বলা হয়, একই বিষয়ে আগে হাই কোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন কার্যক্রম চলমান থাকার পরও সেই তথ্য গোপন করে প্রথমে নিম্ন আদালতে মামলা এবং পরে ওই মামলার আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

বুধবারের আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল কাজল বলেন, “সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে একই বিষয়ে কার্যক্রম বিচারাধীন থাকার পরও জিপিএইচ ইস্পাত নিম্ন আদালতে একটি টাইটেল স্যুট করেছেন। সেই মামলায় ইনজাংশন চেয়েছেন, যেন তাদের গ্রুপের নামে কমপক্ষে ২৫টি ব্যাংকের ২১০০ কোটি টাকা ঋণের বিষয়ে কোনো ধরনের সিআইবি রিপোর্টে ঋণ খেলাপি হিসেবে দেখানো না হয়।

“কিন্তু কোথাও উল্লেখ করেননি যে, একই বিষয়ে এর আগে হাই কোর্টে মামলা করেছিলেন, সেখানে আদেশ পেয়েছিলেন এবং পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছিলেন। নিম্ন আদালত আবেদন গ্রহণ না করলে তিনি আবার হাই কোর্টে এসে একই ধরনের নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।”

বিষয়টি আদালতের নজরে আনার প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “যে মুহূর্তে আমি এটা জানতে পেরেছি, আদালতের দৃষ্টিতে এনেছি।

“এত বড় দুটি প্রসিডিং সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা সত্ত্বেও তারা নিম্ন আদালতের আরজিতে কোথাও উল্লেখ করেনি। এমনকি আদালতের সামনে নতুন করে যে নিষেধাজ্ঞা চেয়েছে, সেখানেও উল্লেখ করেনি।”

এটিকে ‘আদালতের প্রতি প্রতারণার শামিল’ বলে তুলে ধরে তিনি বলেন, “এটা চলতে দেওয়া যায় না। বিশেষ করে আমরা এমন একটা সময়ে আছি, যখন প্রত্যেকটা ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করার চেষ্টা করছি।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “আদালতের নির্দেশে বিষয়টি এফিডেভিট আকারে উপস্থাপন করা হলে বাদীপক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং জানান যে পূর্বের রিট ও আপিল বিভাগের আদেশ সম্পর্কে তারা অবগত ছিলেন না। অনেক সময় সুচতুর ব্যক্তিরা ভিন্ন ভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন আইনজীবী নিয়োগ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখেন–বিষয়টি আদালতকে জানানো হয়েছে।”

জরিমানার অর্থের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আদালতের কাছে তথ্য গোপন করে আসার কারণে তাদের দৃষ্টান্তমূলক অর্থদণ্ডের আবেদন করা হয়। এই অর্থ ২০২৪ সালের জুলাই গণআন্দোলনে আহত শিক্ষার্থী ও নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য ব্যয়ের প্রার্থনা করা হয়।

“আদালত আবেদন গ্রহণ করে এক মাসের মধ্যে পাঁচ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রথমে ১৫ দিনের সময় দিলেও কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে তা ৩০ দিন করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com