1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:24 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, July 27, 2026

পরিবেশ দূষণ রোধ, একবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যবহার কমানো এবং টেকসই বিকল্প ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার ২৭ জুলাই চট্টগ্রামের চকবাজার কাঁচাবাজারে অনুষ্ঠিত হয় “Youth Led Anti-plastic Campaign on Renewable Energy and Alternative Solution” শীর্ষক এক ব্যতিক্রমী যুব উদ্যোগ।

অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে সাধারণ পথচারী, বাজারের ব্যবসায়ী এবং ২০০-এর অধিক যুবক-যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাঁচাবাজারের জন্য তিনতলা আধুনিক বাজার নির্মাণ করলেও বর্তমানে ধুনিরপুল থেকে ঘাসিয়াপাড়া মোড় পর্যন্ত সড়কের ওপর বাজার বসার কারণে যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে বাজার কমিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইনে পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বাজার কমিটির মাধ্যমে নির্বাচিত দোকানগুলোতে পলিথিনের পরিবর্তে যুবদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য জিন্স ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব দোকান হিসেবে নির্ধারিত দোকানগুলোতে বিশেষ সাইনেজ স্থাপন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শাহাজাদা মোহাম্মদ দেলোয়ার বলেন, যদি বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষ এ উদ্যোগ অব্যাহত রাখেন, তবে আগামী দুই মাসের মধ্যে চকবাজার কাঁচাবাজারকে “পলিথিনমুক্ত বাজার” হিসেবে ঘোষণা করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কাজ করবে।

এ সময় চকবাজার কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক বাদশা যুবদের এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বাক্ষর (Signature) ক্যাম্পেইন-ও অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পলিথিনমুক্ত বাজার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে পরিবেশবান্ধব উদ্যোগ, প্লাস্টিকের বিকল্প ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই চকবাজার কাঁচাবাজার চট্টগ্রামের প্রথম দিকের পলিথিনমুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com