1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:43 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সংরক্ষণে বিভাগীয় পরামর্শ সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, July 22, 2026


মো.মহিব্বুল্লাহ হাওলাদার,জেলা প্রতিনিধি পিরোজপুর:সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পরামর্শ সভা।


বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় নগরীর বিডিএস মিলনায়তন হলরুমে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।


সভায় বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডা. হাফিজ আশরাফুল হক, বরিশাল উপকূলীয় সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম,পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মো. আলাউদ্দিন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহিদা বানু সোনিয়া।


বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তেমনি উপকূলীয় অঞ্চলের কোটি মানুষের জন্য প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবেও কাজ করছে। তবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বনাঞ্চলের পরিবেশ, নদ-নদী, খাল এবং জলজ ও স্থলজ প্রাণবৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাইক্রোপ্লাস্টিক দূষণের বিস্তার জনস্বাস্থ্য ও জীবিকার ক্ষেত্রেও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে।


সভায় জানানো হয়, জার্মান সরকারের (BMZ) এবং হেলভেটাস জার্মানির সহায়তায় রূপান্তর বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। এসব ফোরামের সদস্যরা ইতোমধ্যে ৩০০টিরও বেশি সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন।
এছাড়া প্রায় আড়াই হাজার বননির্ভর মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে সম্পৃক্ত করা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে ১ লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।


আলোচনায় বক্তারা বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং যুবসমাজের সম্মিলিত উদ্যোগই সুন্দরবনকে প্লাস্টিক দূষণের হুমকি থেকে রক্ষা করতে পারে। এ লক্ষ্যে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিবেশবান্ধব নীতিগত সহায়তা বৃদ্ধি এবং যুব নেতৃত্বের অংশগ্রহণ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com