1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:46 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক-নিউজার্সি 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, July 17, 2026

কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বায়ুমান মারাত্মকভাবে অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবারের সম্ভাব্য ভারী বৃষ্টি এবং সপ্তাহান্তে শীতল বায়ুপ্রবাহের কারণে ধোঁয়া অনেকটাই সরে যাবে। ফলে রোববার অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। একই সময়ে ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে আরও প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হতে পারেন।

দাবানলের ধোঁয়ার প্রভাবে চলতি সপ্তাহ থেকেই নিউইয়র্কে বায়ুদূষণ বেড়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে অবস্থান এবং কষ্টসাধ্য শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার নিউজার্সির বায়ুমান ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়।

অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ অ্যালেক্স দা সিলভা রয়টার্সকে বলেন, শনিবারের ভারী বৃষ্টিতে ধোঁয়ার বড় অংশ দূর হয়ে যাবে। এরপর রোববার সকালে শীতল বায়ুপ্রবাহ প্রবেশ করলে অবশিষ্ট ধোঁয়াও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, দাবানলের ধোঁয়ার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর বায়ু পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধোঁয়া ও তাপপ্রবাহের সম্মিলিত প্রভাব খেলোয়াড়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও ফুসফুস বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তা বলেন, খারাপ বায়ুমান ও অতিরিক্ত গরম হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত পানি পান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত বিরতির ব্যবস্থা রাখা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যাদের শ্বাসকষ্ট বা রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের স্টেডিয়ামে গেলে মাস্ক ব্যবহার করা উচিত। বায়ুমান খারাপ থাকলে সম্ভব হলে বাড়িতে বসেই খেলা দেখাই নিরাপদ।

তবে আবহাওয়াবিদদের আশা, ম্যাচ শুরুর সময়ের মধ্যে ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকবে।

সূত্র: রয়টার্স 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com