1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:12 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

স্লুইস গেট প্রকল্প চসিককে হস্তান্তর করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, July 14, 2026

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের প্রকল্প চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি (এমওইউ) সই হবে বলেও জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে নগরের জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি এবং স্লুইস গেট প্রকল্পটি চসিকের কাছে হস্তান্তর বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে নগরের যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব স্থান পরিদর্শন করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিপাতের বিষয়টি অবগত আছেন। তিনি নির্দেশ দিয়েছেন, স্লুইস গেট নির্মাণ প্রকল্পটি কোনোভাবেই যেন ব্যাহত না হয় এবং দ্রুত শেষ করা হয়। লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে রেকর্ড বৃষ্টিপাত হলেও যেন দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয় এবং নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগে না পড়েন।’

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। তবে দায়িত্ব বুঝে নেওয়ার আগে চসিককে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রকল্পের মেয়াদ আরও এক বছর রয়েছে। এই সময়ের মধ্যেই প্রকল্প পরিচালনায় প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে হবে। পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সবগুলো স্লুইস গেট পুরোপুরি চালু হলে চট্টগ্রামের জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।’

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, হিজড়া খাল ও বামনশাহী খালের বিভিন্ন অংশসহ প্রায় ৩০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে নগরবাসী প্রকল্পটির পূর্ণ সুফল ভোগ করতে পারবেন।’

তিনি বলেন, ‘নগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও এর মধ্যে প্রায় ১ হাজার মেট্রিক টন বর্জ্য খাল ও ড্রেনে গিয়ে জমা হচ্ছে। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ এবং খাল-ড্রেনে বর্জ্য ফেলা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

মেয়র আরও জানান, জলাবদ্ধতা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে একটি স্বতন্ত্র ‘ওয়াটার লগিং ডিপার্টমেন্ট’ গঠনের পরিকল্পনা রয়েছে। বিভাগটি রেগুলেটর, পাম্প, ড্রেনেজ নেটওয়ার্ক ও খালের সার্বক্ষণিক তদারকি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চসিক ইতোমধ্যে ৭ হাজার খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করেছে এবং ভবিষ্যতেও দুর্যোগে নগরবাসীর পাশে থাকবে।’

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘নির্মিত স্লুইস গেটগুলোর পানি নিষ্কাশন সক্ষমতা যথাযথ কি না, তা কারিগরি মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রকল্পের নকশাও পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো থেকেও জনগণ প্রত্যাশিত সুফল পাবে না। খাল-নালা পরিষ্কার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে তদারকি বাড়াতে হবে।’

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘বারুণিঘাট এলাকার একটি স্লুইস গেট এবং সংযুক্ত খালের অবস্থা পরিদর্শন করে দেখা গেছে, সেখানে পানি চলাচলের পথ বন্ধ হয়ে রয়েছে। এ ধরনের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া যায়।’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন বলেন, ‘প্রকল্পটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে এবং আগামী জুনের মধ্যে বাকি কাজও সম্পন্ন হবে। প্রকল্প শেষ হওয়ার আগেই পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি কার্যকর এক্সিট প্ল্যান বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠানো হবে। পাশাপাশি পাম্প নির্মাণকারী প্রতিষ্ঠান বিনামূল্যে সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ দেবে।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘমেয়াদে স্লুইস গেট, রেগুলেটর ও ড্রেনেজ অবকাঠামোর কার্যকর পরিচালনার জন্য এগুলোর দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের হাতে দেওয়া প্রয়োজন। তবে দায়িত্ব হস্তান্তরের আগে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞদের মাধ্যমে চসিকের প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ দেওয়া উচিত।’

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, ‘স্লুইস গেট পরিচালনার জন্য আলাদা রক্ষণাবেক্ষণ দল গঠন এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। আবহাওয়ার পূর্বাভাস, জোয়ার-ভাটার তথ্য ও স্লুইস গেটের কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে ড্রেনগুলোকে নিয়মিত বার্ষিক রক্ষণাবেক্ষণের আওতায় রাখতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মো. ওবায়দুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়রের খাল ও জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com