1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:20 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

​মানবতার অনন্য দৃষ্টান্ত: বান্দরবানে বন্যাকবলিতদের পাশে ইসকন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, July 10, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ”বিপদে পাশে থাকাই মানবতার সবচেয়ে বড় পরিচয়”— এই চিরন্তন বাণীকে ধারণ করে বান্দরবানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

বান্দরবানের কালাঘাটায় অবস্থিত শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দিরের উদ্যোগে বন্যাকবলিত এলাকার ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে শত শত মানুষের মাঝে প্রতিদিন রান্না করা গরম খিচুড়ি বিতরণ করা হচ্ছে।
​গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই কঠিন পরিস্থিতিতে শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দিরের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকায় গিয়ে পরম মমতায় সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন।

​ধর্মের ঊর্ধ্বে মানবধর্ম:
ত্রাণ বিতরণকালে মন্দিরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, সনাতন ধর্মের মূল শিক্ষা হলো ‘জীবে দয়া’। সংকটের এই সময়ে কে কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের, তা বড় নয়; বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানুষের কাজ। কোনো বৈষম্য ছাড়াই প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি-বাঙালি ও সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
​
স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ইসকন বান্দরবানের এই মানবিক উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের ভয়াবহ বন্যার সময়েও কালাঘাটার শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির কর্তৃপক্ষ একইভাবে বান্দরবানের বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছিল। অতীতের সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও তারা সংকটের প্রথম দিন থেকেই মাঠে নেমেছে।
​বান্দরবানের সচেতন নাগরিক সমাজ ইসকনের এই সময়োপযোগী ও নিঃস্বার্থ সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। দুর্যোগের এই মুহূর্তে সমাজের বিত্তবান ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এভাবে বান্দরবানের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com