1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:42 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চকরিয়ার বন মামলা পরিচালক জহিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অভিযোগের পাহাড়!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, July 8, 2026

ঘুষ বাণিজ্যের সহযোগী হওয়ায় উর্ধতনদের আশীর্বাদে আছেন বহাল তবিয়তে!


উপকূলীয় বন বিভাগের ছনুয়া রেঞ্জের সদ্য প্রত্যাহার হওয়া কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নাম ব্যবহার করে চাঁদাবাজি, ঘুষ গ্রহণ এবং বন বিভাগের জমি সংক্রান্ত অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে।

ছনুয়া রেঞ্জে কর্মরত অবস্থায় সাধারণ মানুষের কাছ থেকে ডিএফও এম এ হাসানের নাম ভাঙিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে অবৈধভাবে টাকা গ্রহণের ভিডিও এবং মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের একাধিক অডিও রেকর্ড ফাঁস হয়েছে।একটি অডিওতে তাকে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা দাবি করতে শোনা যায়।এসব বেপরোয়া চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলামকে ছনুয়া রেঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তাকে চকরিয়া বন মামলা পরিচালক হিসাবে বদলী করা হয়েছে।

চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম এ হাসানের নাম ব্যবহার করে চাঁদা আদায়, মামলার ভয় দেখানো এবং বনবিভাগের জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে সদ্য প্রত্যাহার হওয়া ছনুয়া রেঞ্জ কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে। এ সংক্রান্ত একাধিক অডিও রেকর্ড ও টাকা গ্রহণের ভিডিও চট্টলার কণ্ঠ পত্রিকার হাতে এসেছে। অভিযোগ রয়েছে, ছনুয়া রেঞ্জে যোগদানের পর থেকেই জহিরুল ইসলাম বেপরোয়া চাঁদাবাজি শুরু করেন এবং বিভিন্ন ব্যক্তির কাছে দাবি করতেন যে ডিএফও এম এ হাসান তার কথামতো চলেন। একটি অডিও রেকর্ডে তাকে মোক্তার হোসেন নামের এক ব্যক্তির কাছে ডিএফও’র জন্য ৫০ হাজার টাকা দাবি করতে শোনা যায়।


অডিওতে মোক্তার হোসেন জানান, জীবনে কোনো বন কর্মকর্তা বা রেঞ্জারকে টাকা দিতে হয়নি এবং তিনি কোনো সরকারি জমি দখল বা পেরাবন কাটেননি। জবাবে জহিরুল ইসলাম দাবি করেন, রেঞ্জ অফিস ও ডিএফও অফিস সমন্বয় করে জমি সংক্রান্ত বিষয়টি সমাধান করা হয়েছে এবং ডিএফও’র সঙ্গে আলোচনা করেই বিষয়টি এগিয়েছে। একপর্যায়ে মোক্তার ২০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিলে জহির বলেন, আমি ডিএফও স্যারের সঙ্গে বেইমানি করতে পারি না।

অভিযোগ অনুযায়ী, গত ২০শে মে পেকুয়া বাজারে মোক্তার হোসেন জহিরুল ইসলামকে ৫০ হাজার টাকা দেন। টাকা গ্রহণের দৃশ্য একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।


এ ছাড়া আব্বাস নামের এক ব্যক্তির কাছ থেকেও ডিএফও’র নাম ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। একইসঙ্গে ছনুয়া বিট এলাকায় ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি জমি অলিখিতভাবে বিক্রির অভিযোগও উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ডিএফও এম এ হাসান ও জহিরুল ইসলামকে ঘিরে উপকূলীয় বনবিভাগে একটি চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে উঠেছে।


জহিরুলের কথিত চাঁদাবাজির অডিও-ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে ছনুয়া রেঞ্জ থেকে বদলি করা হলেও তাকে রক্ষায় ডিএফও হাসান সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কারণে পেকুয়া ও মহেশখালীর সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। তাই ডিএফওকে অপসারণ না করা হলে বনবিভাগের সম্পদ রক্ষা করা কঠিন হবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে ডিএফও এম এ হাসান বলেন, জহিরের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রতিবেদন সিসিএফ বরাবরে পাঠানো হয়েছে।
সিসিএফ অচিরেই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিবেন।অভিযোগ পাওয়া মাত্রই রেঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সিসিএফ এর তাই সময় লাগছে।

চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দোকে বারবার ফোন করে এবং মেসেজ দিয়েও সাড়া মেলেনি।

অভিযোগ এর বিষয়ে জহিরুল ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে মেসেজ দিয়েও তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুদকের দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক জানায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিউজের উপর ভিত্তি করে দুদুক বিষয়টা বিবেচনায় নিয়ে তদন্ত করবে।

ঢাকার সিসিএফ অফিস জানান, বিষয়টা শুনেছি, তবে মাঠ পর্যায় থেকে এখনো কোন তদন্ত প্রতিবেদন আসেনি। আসলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী পর্বে আসছে জহিরুলের ঘুষ বানিজ্য ও দূর্নীতির বিশেষ প্রতিবেদন:

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com