1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:06 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

কারিগরি অনুমোদন হারানোর পথে ফটিকছড়ির ধর্মপুর উচ্চ বিদ্যালয়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, July 3, 2026

সজল চক্রবর্তী।।দীর্ঘদিন ধরে কারিগরি (এসএসসি ভোকেশনাল) শাখায় কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ফটিকছড়ির ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের কারিগরি পাঠদানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে শিক্ষার্থী ভর্তি না থাকায় প্রতিষ্ঠানটির নতুন ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে কেন প্রতিষ্ঠানটির কারিগরি পাঠদানের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।


বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাই-এর মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির কারিগরি পাঠদানের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।


ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কারিগরি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। মূলত শিক্ষার্থী সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কর্মমুখী শিক্ষার চাহিদা বাড়লেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটির যথাযথ উদ্যোগের অভাব, পর্যাপ্ত প্রচারণা না থাকা এবং শিক্ষার্থী আকর্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় কারিগরি শাখাটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। তাদের দাবি, সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ অনুমোদন বাতিলের ঝুঁকিতে পড়তে হতো না।


ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, প্রতিষ্ঠানটিতে কারিগরি শাখার অনুমোদন থাকলেও দীর্ঘদিন কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিতে পারে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com