1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:26 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

‘ইয়ুথ হাব ওয়ার্ল্ড কাপ ফর পিস’ উপলক্ষে চট্টগ্রামে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 29, 2026

তরুণদের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তির সংস্কৃতি জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম ইয়ুথ হাব-এর উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর সহযোগিতায় ‘ইয়ুথ হাব ওয়ার্ল্ড কাপ ফর পিস’ উপলক্ষে আজ সোমবার ২৯ জুন কে.বি. কনভেনশন হলের ইনডোর টার্ফে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের অংশগ্রহণে একটি সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল দল ৫-৩ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং খেলোয়াড় ও দর্শকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম ইয়ুথ হাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক (প্রোগ্রাম) নাসরিন সুলতানা খানম। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে অংশগ্রহণকারী মেডেল, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্ব, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি নাসরিন সুলতানা খানম বলেন, “যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলাভিত্তিক এ ধরনের আয়োজন সামাজিক সংহতি বৃদ্ধি, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

অনুষ্ঠানের আয়োজকরা ভবিষ্যতেও খেলাধুলা, সামাজিক সম্প্রীতি এবং যুব নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com