মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময় নগরীর ২নং গেইটস্থ কসমোপলিটন সেভেন স্কয়ারের ৮ম তলায় অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, সভাপতি ধীমান দাশ, সহসভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, দপ্তর সম্পাদক ঝুমুর সর্দার, অভিবসু মল্লিক, মিঠু দাশ গুপ্ত, সঞ্জিত দাশ, শিবু ভট্টাচার্য্য, রুবেল শীল, টিটু চৌধুরী, মৃদুল দে প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি সূর্যগিরি আশ্রম শাখার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র বর্তমান মিশন ও ভিশন মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। সমাজের মানুষের সেবা করাই মানবতার ধর্ম। সেবার মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মর্যাদার আসনে নিয়ে আসা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলাই মাইজভাণ্ডারী ত্বরিকার মূল উদ্দেশ্য।
সূর্যগিরি আশ্রম তাদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছে। সূর্যগিরি আশ্রম যেন ভবিষ্যতে এধরণের মানবিক কর্মকাণ্ড করে যেতে পারে এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আলী আবরাহ দুলাল, গাউসিয়া হক কমিটির মহানগর সমন্বয়ক মো. আকতার, মো. আলী আক্কাস দৌলত, মো. শাপলা সহ গণ্যমান্যব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন