1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:26 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

এসজেডএইচএম ট্রাস্ট বেস্ট সুফি রিসার্চার ২০২৬’ সম্মাননা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 29, 2026

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট দীর্ঘদিন ধরে তাসাওউফ, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন, মানবতা, সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় তরুণ গবেষক, শিক্ষার্থী ও নবীন শিক্ষাবিদদের মধ্যে সুফি গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চমানের গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ট্রাস্ট “SZHMT Best Sufi Researcher 2026” শীর্ষক গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করে।


প্রতিযোগিতায় নির্বাচিত গবেষণা প্রস্তাবনাসমূহ মূল্যায়নের পর মনোনীত ১১জন গবেষককে সম্মাননা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান আজ ২৯ জুন সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে (বিবিএ ফ্যাকাল্টি) অনুষ্ঠিত হয়।


শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এ ধরণের প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। ‘সুফি গবেষণা ও মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ে আলোচনা করেন চ.বি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্।


প্রধান অতিথি চ.বি উপাচার্য বলেন, এস জেড এইচ এম ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের সাথে যুক্ত হয়ে ট্রাস্ট গবেষণাকর্মেও সম্পৃক্ত থাকতে পারে। বক্তরা আরোও বলেন, ইসলামের প্রচার ও প্রসারে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সুফিদের ভূমিকা ও সুফি গবেষণার গুরুত্ব রয়েছে। সুফিবাদ মানবতা, পরমতসহিষ্ণুতা ও কল্যাণের দর্শন। সুফিবাদ বিভিন্ন ধর্মের মধ্যে কানেক্টিভিটি সৃষ্টি করে। মানুষকে আদর্শিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যে সুফি দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুফিবাদের অন্যতম একটি কেন্দ্র মাইজভাণ্ডার শরিফ। দল-মত-ধর্ম নির্বিশেষে সকলেই মাইজভাণ্ডার গমন করেন। এ দরবারে মানবসেবামূলক সংগঠন মানবকল্যাণ এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।


সম্মাননা ও গবেষণা অনুদান প্রাপ্ত ১১জন গবেষক হলেন- যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ড. মেহরান নাজাফি হাজিভার ও ড. মোঃ নুর-ই আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থ ওয়েসটার্ন ইউনিভার্সিটির রিজওয়ানুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আইন বিভাগের প্রভাষক মোঃ জাহেদুল ইসলাম, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোঃ জোনায়েত সাজ্জাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সুমাইয়া ইসরাত রাফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের প্রেমা চৌধুরী, বরিশাল ফজলুল হক কলেজের মোঃ গোলাম রাব্বী, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সজীবুল হাসান চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের মোঃ সিফাতুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com