1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:12 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 22, 2026

অ্যান্ডি বার্নহামের ওয়েস্টমিনস্টারে ফিরে আসার পর লেবার পার্টির এমপি ও মন্ত্রিসভার সদস্যদের কয়েক দিনের তীব্র চাপের মুখে কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী পদ থেকেই নন, একইসঙ্গে লেবার পার্টির প্রধান পদ থেকেও পদত্যাগ করছেন।

আজ সোমবার (২২ জুন) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রীকে পাশে নিয়ে তিনি জনসম্মুখে এই ঘোষণা দেন।

তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি ও উল্লাসে তাকে বিদায় জানান। স্টারমারের এই সিদ্ধান্তের ফলে তার দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম এর কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে। 

এর আগে, যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম গত শুক্রবার একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়ী হয়।এর মাধ্যমে তিনি ব্রিটিশ পার্লামেন্টে নিজের আসন নিশ্চিত করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর পথ সুগম হয়। এরপর থেকেই তাকে স্টারমারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। বার্নহাম এর আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন।
সম্প্রতি স্টারমারের পদত্যাগের দাবি উঠলে বার্নহাম মেয়রের দায়িত্ব ছেড়ে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেইকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রার্থী হন। 

ঐতিহাসিক এই নির্বাচনী জয়ের দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের জন্য নিজ দলের এমপিদের চাপের মুখে পড়তে হয়। অনেক এমপি আশঙ্কা করছিলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে নাইজেল ফারাজের দলের উত্থান লেবার পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

শুক্রবার পর্যন্ত স্টারমার বলেছিলেন, নেতৃত্বের জন্য কোনো প্রতিযোগিতা হলে তিনি লড়াই করবেন। তবে সপ্তাহান্তে মন্ত্রীদের সঙ্গে আলোচনা এবং চেকার্সে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে সময় কাটানোর পর তিনি মত পরিবর্তন করেন বলে জানা গেছে।
সূত্রের দাবি, ছয়জনেরও বেশি ক্যাবিনেট মন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে জানিয়ে দিয়েছিলেন যে, তার সরে দাঁড়ানোর সময় এসেছে। এর মধ্যেই স্টারমার ও তার ঘনিষ্ঠ সহযোগীরা শনিবার থেকে তার পদত্যাগ ভাষণের খসড়া প্রস্তুত করতে শুরু করেন।

স্টারমারের পদত্যাগের ঘোষণার পর লেবার পার্টিতে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। এর মাধ্যমে আগামী এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে। বর্তমানে অ্যান্ডি বার্নহামকে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তিনি সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে ফিরেছেন।

তবে লেবার পার্টির নতুন নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও হতে পারে। যদি অন্য সম্ভাব্য প্রার্থীরা, যেমন ওয়েস স্ট্রিটিং প্রয়োজনীয় ৮১টি মনোনয়ন সংগ্রহ করতে না পারেন বা বার্নহামের সঙ্গে সমঝোতায় পৌঁছান, তাহলে তিনি সহজেই নেতৃত্ব পেতে পারেন। নতুন নেতা নির্বাচিত ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন প্রধানমন্ত্রীর সামনে যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলার বড় চ্যালেঞ্জ থাকবে।

তবে লেবার পার্টির ভেতরে এ নিয়ে মতভেদ রয়েছে। কিছু এমপি মনে করেন, বার্নহামকে পূর্ণাঙ্গ নেতৃত্ব প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে দেওয়া উচিত, যাতে তার সক্ষমতা যাচাই করা যায়। অন্যদিকে অনেকের মতে, দীর্ঘ প্রতিযোগিতা দলটির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তারা দ্রুত ক্ষমতা হস্তান্তরের পক্ষে।

গত কয়েক মাস ধরে নেতৃত্ব নিয়ে চলা তীব্র চাপের পর কেয়ার স্টারমার শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। তার নেতৃত্ব প্রথম বড় সংকটে পড়ে ফেব্রুয়ারিতে, যখন আনাস সারওয়ার প্রকাশ্যে তাকে পদত্যাগের আহ্বান জানান। সে সময় মন্ত্রিসভার সদস্যরা স্টারমারের পাশে দাঁড়িয়েছিলেন।

ব্যক্তিগত জনপ্রিয়তা কম থাকলেও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলা এবং ইরানকে ঘিরে সংঘাতে যুক্তরাজ্যকে সরাসরি জড়াতে অস্বীকৃতি জানানোর কারণে সাম্প্রতিক মাসগুলোতে তার অবস্থান কিছুটা শক্তিশালী বলে মনে হচ্ছিল। তবে এপ্রিলে বিতর্ক নতুন করে শুরু হয়। তখন জানা যায়, ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত পিটার ম্যান্ডেলসন নিরাপত্তা যাচাই নিয়ে প্রশ্ন ওঠার পরও নিয়োগ পেয়েছেন।

লেবার পার্টির অনেক নেতা ও এমপি মনে করেন, এই নিয়োগ স্টারমারের ধারাবাহিক রাজনৈতিক ভুল সিদ্ধান্তেরই অংশ। এর মধ্যে শীতকালীন জ্বালানি ভাতা সীমিত করা এবং বিভিন্ন সামাজিক কল্যাণ কর্মসূচিতে কাটছাঁটের মতো সিদ্ধান্তও ছিল, যা জনমত জরিপে দলের জনপ্রিয়তা কমিয়ে দেয়। পরে এসব সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করলেও দলের ভেতরে তার অবস্থান আরো দুর্বল হয়ে পড়ে। অনেক এমপি তাকে ক্রমশ দুর্বল ও অকার্যকর নেতা হিসেবে দেখতে শুরু করেন। এ ছাড়া তার যোগাযোগ ও জনসংযোগ দক্ষতা নিয়েও দলের ভেতরে অসন্তোষ ছিল।

মে মাসের স্থানীয় নির্বাচনের প্রচারণার সময় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে অনেক লেবার এমপি বুঝতে পারেন যে কেয়ার স্টারমার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছেন। অনেকের মতে, তিনি দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনঅসন্তোষের প্রতীক হয়ে উঠেছিলেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে লেবার পার্টির সামনে থাকা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে ওঠে। এরপর স্টারমারকে পদত্যাগের সময়সূচি ঘোষণা করার আহ্বান ধীরে ধীরে জোরালো হতে থাকে। পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ে যখন ওয়েস স্ট্রিটিং  নেতৃত্বের দৌড়ে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পেরে সরে দাঁড়ান। একই সময়ে মেকারফিল্ড আসনে উপনির্বাচনের সুযোগ তৈরি হলে অ্যান্ডি বার্নহাম সংসদে ফিরে আসেন এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে চলে আসেন।

এরপর স্টারমার তার প্রতিরক্ষামন্ত্রী জন হিলিকেও হারান। সামরিক ব্যয় পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। লেবার পার্টির অনেক এমপি তখন বিশ্বাস করতে শুরু করেন যে, স্টারমারের নেতৃত্ব আর টেকসই নয়। তিনি লড়াই চালিয়ে যেতে চাইলেও ডাউনিং স্ট্রিটে তার সময় শেষ হয়ে এসেছে, এমন ধারণা দলটির ভেতরে শক্তিশালী হয়ে ওঠে।

স্টারমারের বিদায়ের মাধ্যমে একটি নাটকীয় রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি লেবার পার্টির চতুর্থ নেতা হিসেবে নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে দলকে এমন সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছিলেন, যা টনি ব্লেয়ারের ১৯৯৭ সালের ঐতিহাসিক বিজয়ের পর আর কোনো লেবার নেতা অর্জন করতে পারেননি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com