1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:27 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর বাজেটে বরাদ্দ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 20, 2026

চট্টগ্রাম ব্যুরো :পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু
২০২৬-২৭ বাজেটে বরাদ্দের জোর দাবি জানিয়ে, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাস্তবায়ন পরিষদের মানববন্ধনে বক্তারা।

২০ জুন (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেএক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


একটি আধুনিক “ওয়াই টাইপ সেতু” নির্মাণের দাবিতে
অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করতে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে “চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।


তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। সরকার যারাই গঠন করে তারা ক্ষমতাসীন হওয়ার পর ক্ষমতারভারে অন্ধ হয়ে পড়ে। তাই জনগণকেই তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হয়। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর অবস্থান। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও জনগণের যাতায়াতে মহানগর এবং প্রত্যেক থানার সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করা হয়নি।

এ সেতুকে কেন্দ্র করে অনেক শিল্পকারখানা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা করা যাবে। “চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর আহ্বায়ক রাজনীতিবিদ এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সদস্যসচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, এড. মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যুগ্ম সদস্যসচিব লেখক ও গবেষক এ কে এম আবু ইউসুফ, এ কে এম হেদায়েতুল ইসলাম হেমায়েত, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, হারুণ আল রশিদ রানা, আব্দুল কাদের সিকদার, আসিফ সিকদার, আনোয়ারা পূজা উদযাপন পরিদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্যসচিব প্রদীপ ধর, সমাজসেবক যীশু দাশ, এ্যাড ভিশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাসুদ রানা, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চ-এর সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, পরিষদের প্রচার সম্পাদক লেখক মহিউদ্দিন কাদের, দপ্তর সম্পাদক আলহাজ¦ নওশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ।


মানববন্ধনে সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, আমরা বর্তমান জনবান্ধব সরকারের কর্মী হিসেবে জনগণের দোর গোড়ায় গিয়ে এই সেতু করবো বলে আশ্বাস দিয়ে ভোট চেয়েছি। পটিয়া, আনোয়ারা, চন্দনাইশের জনগণ ভোট দিয়ে ৩ জন সাংসদ নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই নিরীখে এই সেতু বাস্তবায়ন অতীব গুরুত্বপূর্ণ। সেতুটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় ৩ এমপিকে ইতোমধ্যে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছে। সেতুটি পূর্ব থেকেও সরকারি জরীপ, সয়েল টেস্ট, প্রশাসনিক কাজ করা হয়েছে।

বর্তমানে উক্ত কাজ স্থবির হয়ে অগ্রগতি নেই বললেই চলে। এমতাবস্থায় গণমানুষের দুঃখ লাঘবে আমরা এই অর্থবছরে বাজেটে অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে আমরণ অনশনের কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

বিশেষ অথিতির বক্তব্যে এম. মনজুর উদ্দীন চৌধুরী বলেন, আমরা জনগণের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় এড়িয়ে চলতে পারি না। রাষ্ট্রকে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়টি জোর দিয়ে অনুধাবন করা দরকার। আমরা দল, মত, নির্বিশেষে এই সেতুর বাস্তবায়ন চাই।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com