1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:36 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 14, 2026

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সরিয়ে দেওয়ার পেছনে জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন নাঈম হাসান। পথে লালখান বাজার এলাকায় এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তার গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। নাঈমের দাবি, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় এবং খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

নাঈম আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর ওসির কক্ষেও তিনি হেনস্তার শিকার হন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, বাকলিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ সোলাইমানও সম্প্রতি সমালোচনার মুখে পড়েন এসএসসি পরীক্ষার্থী মো. এইদুল আলমকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগে। পরিবারের দাবি, থানায় আটক থাকা অবস্থায় পুলিশি পাহারায় হলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চাওয়া হয়েছিল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করায় পরীক্ষার্থীটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।

দুই আলোচিত ঘটনার পর একই দিনে দুই থানার ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনায় নগরজুড়ে আলোচনা তৈরি হয়েছে। তবে সিএমপি কর্তৃপক্ষ এটিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবেই দেখছে।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com