1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:21 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

রেলে বিদেশি যন্ত্রাংশের নামে অর্থ লোপাটের মহোৎসব!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, June 4, 2026

নিরাপদ পরিবহণ হিসাবে দেশের মানুষের আস্থায় আনতে পারছে না রেলপথ। রেলখাতকে আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে নানা অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্য। এছাড়া নিম্নমানের বা নকল পণ্য সরবরাহের কারনে ঝুঁকিতে আছে যাত্রীদের প্রাণ এবং রেলের উন্নয়নে বড় বাধা ও লোকসানের অন্যতম কারন। বিশেষ করে বিদেশি অরিজিনাল যন্ত্রাংশ সরবরাহের নামে নিম্নমানের দেশীয় বা নকল খুচরা যন্ত্রাংশ সরবরাহের অভিযোগ দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে।রেলে বিদেশি যন্ত্রাংশের নামে যেন অর্থ লোপাটের মহোৎসব চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশি ব্র্যান্ডের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সরবরাহ করা হচ্ছে নিম্নমানের বা নকল পণ্য। এতে যেমন সরকারের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে, তেমনি বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি।

বিশ্বস্ত একাধিক সূত্রের দাবি, কিছু অসাধু ঠিকাদার ও কতিপয় লোভী কর্মকর্তার যোগসাজশে এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। টেন্ডারে বিদেশি অরিজিনাল যন্ত্রাংশের শর্ত থাকলেও বাস্তবে শতকরা ১০ থেকে ২০শতাংশ আসল যন্ত্রাংশ দেখিয়ে বাকি ৮০ ভাগই নিম্নমানের বা নকল মালামাল সরবরাহ করা হয়। অনেক ক্ষেত্রে এই যন্ত্রাংশের বাজারমূল্যের চেয়ে ১০ থেকে ১২ গুণ বেশি দাম আদায় করা হচ্ছে। কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র ও সাধারণ যাত্রীরা।

রেলওয়ের ইঞ্জিন, বগি, ব্রেকিং সিস্টেম, সিগন্যালিং, বিয়ারিং, কাপলিং, ইলেকট্রিক কম্পোনেন্টসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মান নিয়ে কোনো আপস করার সুযোগ নেই। কারণ একটি ছোট যান্ত্রিক ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু যখন নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তখন সেগুলো দ্রুত বিকল হয়ে পড়ে। ফলে ট্রেন লাইনচ্যুত হওয়া, ইঞ্জিন বিকল হওয়া, ব্রেক ফেল করা কিংবা সিগন্যাল বিভ্রাটের মতো ঘটনা বাড়তে থাকে।
বিশেষজ্ঞদের মতে, রেলখাতে এই ধরনের দুর্নীতি শুধু আর্থিক নয়, এটি সরাসরি জননিরাপত্তার সঙ্গে জড়িত অপরাধ। উন্নত বিশ্বে রেল খাতে ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশের মান যাচাই অত্যন্ত কঠোরভাবে করা হয়। সেখানে বাংলাদেশে অনেক সময় কাগজে-কলমে বিদেশি ব্র্যান্ড দেখিয়ে বাস্তবে নিম্নমানের পণ্য সরবরাহ করা হয়। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অনেক পুরোনো এলসির কাগজপত্র ও জাল সনদ ব্যবহার করা হয়।

রেলের কর্মরত অনেক অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মালামাল গ্রহণের দায়িত্ব ডিসিওএস / ইন্সপেকশনের হলেও  কেনাকাটার শর্তে পোর্ট ইন্সপেকশন বাধ্যতামূলক না করে শুধুমাত্র ইউজার বা ভোক্তা টেস্টকে গুরুত্ব দেওয়া হয়। ফলে ব্যবহারকারী কতিপয় কর্মকর্তা মোটা অংকের কমিশনের বিনিময়ে নকল ও নিম্নমানের যন্ত্রাংশকে আসল বলে সার্টিফাইড করে। আর সেই নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে অনেক ইঞ্জিন ও কোচ নির্ধারিত সময়ের আগেই বিকল হয়ে পড়ে। এতে রক্ষণাবেক্ষণ ব্যয় কয়েকগুণ বেড়ে যায়। অথচ অরিজিনাল যন্ত্রাংশ ব্যবহার করা হলে দীর্ঘ সময় সেগুলো কার্যকর থাকত এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে যেত।

সূত্র জানায়, বিদেশি মালামাল সরবরাহের জন্য সিসিএস দপ্তরে ৩৫টি প্রতিষ্ঠান (কম/বেশি) তালিকাভুক্ত আছে। কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া সকলেই নকল যন্ত্রাংশ সরবরাহ করে থাকেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানান, যন্ত্রাংশ কেনাকাটা থেকে রিসিভ করা পর্যন্ত প্রতিটি ধাপে নির্ধারিত পরিমান ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ভালো মানের যন্ত্রাংশকেও বিভিন্ন অযুহাতে খারাপ প্রমান করে হয়রানি করতে চায়, আর ঘুষ দিলে নিম্নমানের মালামালও সহজেই চালানো যায়। ফলে অনেকে ঘুষ দিয়ে নকল যন্ত্রাংশ সরবরাহ করতে বাধ্য হন। অপর একটি সূত্র জানায় পোর্ট দিয়ে আমদানি করা যন্ত্রের সরকারি শুল্ক,ভ্যাট, ট্যাক্স পরিশোধের পর দাম অনেক বেশি হয়ে থাকে বলে কেউ কেউ চোরাই পথে যন্ত্রাংশ আনার কথাও জানান। 

পোর্ট ইন্সপেকশন না হওয়ার বিষয়টি স্বীকার করে ইন্সপেকশনের দায়িত্বে থাকা জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) এম এ মুহিত বলেন, যন্ত্রাংশ গ্রহণ করে মান যাচাইয়ের জন্য ইউজারের নিকট পাঠানো হয়। ইউজার সন্তুষ্ট হলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করি। এক্ষেত্রে নিম্নমানের যন্ত্রাংশ গ্রহণ করে ভালো মানের স্বীকৃতি দিলে তার দায়ভার ভোক্তার।

এবিষয়ে পাহাড়তলী ক্যারেজ এন্ড ওয়াগন মেরামত কারখানার ম্যানেজার রাজিব দেবনাথ বলেন, সেম্পলের যন্ত্রাংশগুলো মেশিনের মাধ্যমে টেস্ট করা হলেও শতভাগ করা হয় না। তবে আমরা নকল পণ্য গ্রহণ ও ব্যবহাওে সর্বোচ্চ সতর্ক। কেউ এরক কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
বিশ্লেষকরা বলছেন, শুধু ঠিকাদারদের দায়ী করলে হবে না। যেসব কর্মকর্তা নিম্নমানের যন্ত্রাংশ বুঝে গ্রহণ করেন কিংবা কমিশনের বিনিময়ে নীরব থাকেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতা ও জবাবদিহির অভাবকে পুঁজি করেই এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে।
রেলখাতে এই অনিয়ম বন্ধে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, বিদেশি যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান যাচাইয়ে পোর্ট ইন্সপেকশন বাধ্যতামূলক করতে হবে। পোর্ট থেকে সরাসরি ভোক্তার কাছে যাবে যন্ত্রাংশ মাঝে কোথাও নামলেই ভেজালে আশঙ্কা থাকবে। দ্বিতীয়ত, প্রতিটি যন্ত্রাংশ ব্যবহারের আগে স্বাধীন টেকনিক্যাল টিমের মাধ্যমে পরীক্ষা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ই-জিপি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে হবে। চতুর্থত, দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রেলওয়ের অভ্যন্তরীণ অডিট ও মনিটরিং ব্যবস্থাও শক্তিশালী করা জরুরি।

এবিষয়ে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মনজু বলেন, রেলে বিদেশি যন্ত্রাংশের নামে স্থানীয় ও নিম্নমানের যন্ত্রাংশ সরবরাহের মাধ্যমে অথ্য আত্মসাতের বিষয়টি দীর্ঘদিন যাবৎ শুনে আসছি। তবে এখন যেহেতেু গণমানুষের দল বিএনপি সরকার পরিচালনা করছে তাই এই বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ। তাছাড়া সকল অনিয়ম বন্ধে কমিশন বাণিজ্যের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। অনেক সময় মালামাল না দিয়ে বিল তুলে অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক হওয়া উচিৎ। 
রেল দেশের অর্থনীতি, যোগাযোগ ও জনজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই খাতকে দুর্নীতি ও লুটপাটের জায়গায় পরিণত করা মানে জনগণের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া। বিদেশি অরিজিনাল যন্ত্রাংশের নামে নিম্নমানের পণ্য সরবরাহ করে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় রেলের আধুনিকায়নের স্বপ্ন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, আর জনগণকে দুর্নীতির ভয়াবহ মূল্য দিতে হবে বলে মনে করছেন সচেতন মহল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com