1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:45 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করতে হবে:চসিক মেয়র

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 2, 2026

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করতে হবে, বর্ষায় চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, ম্যানহোলের ঢাকনা ও র্যালিং স্থাপন এবং সিসিটিভির মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন মেয়র।

মেয়র রবিবার ২ জুন টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চসিকের বিভাগীয় প্রধানদের সাথে সমন্বয় সভায় এ নির্দেশনা দেন। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রধানবৃন্দ স্ব স্ব বিভাগের চলমান কার্যক্রম ও করণীয় তুলে ধরেন।

মেয়র প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে বলেন, গত বছর যে সমস্ত পয়েন্টে জলাবদ্ধতা হয়েছিল সেগুলোকে চিহ্নিত করে এ বছর সেখানে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সাথে কথা বলে, যে সমস্ত স্থানে পানি অপসারণের জন্য পাম্প বসানো প্রয়োজন, সে সমস্ত স্থানে পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে ৮-১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে সিসিটিভি-র আওতায় আনতে হবে, যাতে প্রবল বর্ষার সময়ে সে সমস্ত স্থানের পরিস্থিতি মনিটরিং করা যায়। যে সমস্ত স্থানে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে অথবা নেই, সেগুলোতে ম্যানহোলের ঢাকনা স্থাপনের ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন খাল ও নালার পাশে সুরক্ষার জন্য র্যালিং নির্মাণ করতে হবে। নগরীর পরিচ্ছন্নতার উন্নয়নের জন্য পরিচ্ছন্ন বিভাগের প্রত্যেকটি জোনের কোন কোন অংশ থেকে ময়লা অপসারণ ব্যাহত হচ্ছে, সেগুলো চিহ্নিত করতে বলেন মেয়র। প্রয়োজনে যে সমস্ত স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই, সেগুলোতে এসটিএস স্থাপনের জন্য নির্দেশ দেন মেয়র।

প্রধান রাজস্ব কর্মকর্তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে মেয়র আরো বলেন, বন্দর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাপ্য রাজস্ব যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এছাড়া, যে সমস্ত কন্টেনার ইয়ার্ডের রাজস্ব নির্ধারণ করা বা পুনর্নির্ধারণ প্রয়োজন, সেগুলোকেও রাজস্ব যথাযথভাবে নির্ধারণ করতে হবে। এছাড়া, প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় গত কয়েক বছরে কতগুলো ফ্ল্যাট এর মালিকানা নিবন্ধিত হয়েছে, সেগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে কিনা, সেগুলোর জন্য তথ্য সংগ্রহের নির্দেশনা দেন মেয়র। এসময় প্রধান শিক্ষা কর্মকর্তা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার করা প্রয়োজন জানালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সংস্কারের নির্দেশনা দেন মেয়র।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com