1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 3:23 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

জাতিসংঘে অসত্য তথ্য দিয়ে বক্তব্যের প্রতিবাদে পিসিএনপি’র মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, April 26, 2026

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের একটি অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রদান করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র পার্বত‍্য চট্টগ্রাম,সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব‍্যে পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন,জাতিসংঘ অধিবেশনে পার্বত‍্য চট্রগ্রাম,সীমান্ত সড়ক নির্মান,শান্তি চুক্তিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে অগাস্টিনা ও চঞ্চল চাকমা একটি মিথ‍্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব‍্য উপস্থাপন করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।তিনি এর তীব্র প্রতিবাদ জানান। রাষ্ট্র, সরকার, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে । পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৫৪ শতাংশই বাঙ্গালী হওয়া সত্বেও এখানে বাঙ্গালীরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি আরও বলেন,এই সার্বভৌমত্ব আমাদের, ভূ-ভন্ড আমাদের জনগন আমাদের,দেশও আমাদের। তারা একসময় আশ্রয় নিতে এই দেশে এসেছিল বিভিন্ন দেশ থেকে। কিন্তু এখন তারাই আমাদের থেকে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। আর যদি ভবিষ্যতে এধরনের তারা মিথ্যাচার অব্যহত রাখে তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দফতর দম্পাদক মো: শাহজালাল প্রমূখ। বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ,সাবেক সহ-সভাপতি নুরুল আলম,সদস্য হজী আবদুস শুক্কুর,নাছির উদ্দিন,সামছুলহক শামু,পিসিএনপি নেতা নুরুল আবছার,মোঃ মনির হোসেন,ছাত্র পরিষদ সভাপতি আসিফ ইকবাল,যুব পরিষদ নেতা মোঃ ইব্রাহিমসহ অন‍্যান‍্য নেতাকর্মীগণ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com