আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মেডিকেল কলেজ ছাত্র (পর্যটক) আব্দুল ওয়াদুদ সায়েম (১৯) এর মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড় (সাদা পাথর) এলাকায় অবস্থিত “হোয়াইট পিক স্টেশন” রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম সীতাকুণ্ড উপজেলার কদল ভুঁইয়া বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ছায়েফ উল্লাহ।
জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডে অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্ট এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। সকাল আনুমানিক ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দুপুরের পরে লামায় পৌঁছে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে উপস্থিত হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দল নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন