1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:41 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, April 12, 2026

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (ইসরায়েলি ৩৫ বিলিয়ন শেকেল) হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে পরিচালিত এই যুদ্ধের ফলে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হ্রাস পেয়েছে এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এসব ব্যয়ের একটি অংশের পূর্ণ চিত্র ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। 

প্রকাশিত হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ২২ বিলিয়ন শেকেল খরচ হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ব্যয় অন্তর্ভুক্ত। এই অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে যোগ করা হয়েছে। এছাড়া, ক্ষতিপূরণ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ বিলিয়ন শেকেল। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষতিগ্রস্তদের সহায়তা, ব্যবসায়িক ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং কর্মীদের বেতনবিহীন ছুটির প্রভাব মোকাবিলায় সহায়তা।

অন্যদিকে, বেসামরিক খাতে আরও ১ বিলিয়ন শেকেল ব্যয় করা হয়েছে। এতে হাসপাতালের কার্যক্রম, জরুরি সেবা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যয় অন্তর্ভুক্ত।

এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা ও অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনা এই সামরিক অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মুখ সারির সাফল্য এবং ইরানের বিরুদ্ধে অর্জিত বড় সাফল্যের পূর্ণ অংশীদার।”

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com