1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:39 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বাঙালির নববর্ষ আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক উৎসব: বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, April 12, 2026

জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আবাহন ‘পহেলা বৈশাখ’। রঙিন স্বপ্ন মেখে প্রস্তুত হয় বাঙালি জাতি। বাংলা নববর্ষের সূচনার ইতিহাস মূলত কৃষিনির্ভর অর্থনীতির সাথে গভীরভাবে সম্পর্কিত। মোঘল সম্রাট আকবরের শাসনামলে হিজরি সন ছিল চন্দ্র নির্ভর, যা ঋতুচক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে কৃষকদের খাজনা আদায়ের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতো। এই সমস্যা সমাধানের লক্ষ্যে সম্রাট আকবর রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজীর সহায়তায় ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা সনের প্রবর্তন করেন। তৎকালে এটি ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল। সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছর ১৫৫৬ সালকে ভিত্তি ধরে এই সনের গণনা শুরু হয়। তখন থেকে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত খাজনা পরিশোধ এবং পরদিন পহেলা বৈশাখে হালখাতা ও উৎসবের মাধ্যমে নতুন বছর বরণের রীতি চালু হয়। বাঙালির জীবনে নববর্ষ কেবল একটি ঋতুচক্রের পরিবর্তন বা নতুন বছরের আগমনী বার্তা নয়; এটি বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা এবং পরম সম্প্রীতির এক উৎসব। হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল বাঙালির হৃদয়ে এক সুতোয় গাঁথার মহামিলনের সুর ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নতুন বছরের প্রথম দিনে বিভেদ ভুলে একত্রিত হয়। এটি এমন একটি উৎসব যেখানে কোনো ধর্মীয় গণ্ডি নেই, আছে কেবল মানবিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ।

এই শোভাযাত্রায় জাতি, ধর্ম, গোষ্ঠী ও শ্রেণিভেদে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে, যা প্রমাণ করে যে বাঙালি সংস্কৃতিই আমাদের বৃহত্তম পরিচয়। আধুনিক বিশ্বে যখন অনেক জাতি বিভক্তির বেড়াজালে বন্দি, তখন বাঙালির নববর্ষ আমাদের শেখায় কীভাবে বৈচিত্র্যকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হয়। নববর্ষের সকালে রমনার বটমূলে ছায়ানটের সংগীত আয়োজন বা চারুকলার মঙ্গল শোভাযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রধান পরিচয় তাঁর মনুষ্যত্ব। এখানে কোনো বিদ্বেষ নেই, নেই কোনো উচ্চ-নীচ ভেদাভেদ। এটি কেবল একটি দিনের উৎসব নয়, বরং সারা বছরের জন্য সম্প্রীতির এক অবিরাম অনুপ্রেরণা। নববর্ষের উৎসবে বাঙালির চিরায়ত সংস্কৃতির যে প্রকাশ ঘটে, তা সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। গ্রাম থেকে শহর সবখানেই পান্তা-ইলিশের আয়োজন, আলপনা, ঢাকের শব্দ আর লোকসংগীতের সুর যেন জানান দেয় আমাদের শিকড় এক ও অভিন্ন। ব্যবসায়ীদের ‘হালখাতা’ খোলা বা গ্রামীণ মেলাগুলো কেবল বাণিজ্যিক লেনদেনের মাধ্যম নয়, বরং এটি প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের সাথে সৌজন্য বিনিময়ের একটি সামাজিক সেতু। বাংলা নববর্ষ কেবল একটি দিন বা ক্যালেন্ডারের পাতা উল্টানোর উপলক্ষ নয়, এটি বাঙালির অস্তিত্ব, সংস্কৃতি এবং হাজার বছরের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ আমলের সীমাবদ্ধতা পেরিয়ে পাকিস্তান শাসনামলে বাঙালির সাংস্কৃতিক স্বকীয়তা ধরে রাখার প্রতিবাদী হাতিয়ার হয়ে ওঠে এই নববর্ষ। বিশেষ করে ছায়ানটের রমনা বটমূলে বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ আজ বিশ্ব ঐতিহ্যের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হওয়া এই শোভাযাত্রা এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর স্বীকৃতিপ্রাপ্ত। এটি অশুভ শক্তির বিনাশ এবং মঙ্গলের কামনায় উদ্যাপিত হয়। এখনো পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার ঐতিহ্যবাহী ‘হালখাতা’ উৎসব পালিত হয়। পান্তা-ইলিশের প্রথাগত খাবারের পাশাপাশি গান, কবিতা আর বৈশাখী মেলায় মুখর থাকে প্রতিটি শহর ও গ্রাম। বছরের প্রথম এদিনটি শুধু বাঙালিরই নয়, বাংলা ভাষাভাষী আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবন-জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনা ঘটায়। ভোরেই শুরু হয় বিভিন্ন স্থানে বাউল, লালন, জারি-সারি, মুর্শেদী গানের আসর। এদিনটিতে গ্রামে গ্রামে সর্বজনীন লোকজ মেলা বসে। মেলায় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, চিড়া, মুড়ি, খৈ, লোকসঙ্গীত, বাউল-মারফতি, মুর্শিদি-ভাটিয়ালি পুতুলনাচ, নাগরদোলা, ঘোড় দৌড় ষাড়ের লড়াই, মোরগের লড়াই, পায়রা ওড়ানো, নৌকা বাইচ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলা, উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয়-সামাজিক উৎসব ‘বৈসাবি’ ঐতিহ্যবাহী ‘পানি খেলা’। চোখে না দেখলে যেন বিশ্বাসই হয় না বাংলার মানুষের জীবন কত সমৃদ্ধশালী।
পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে আগলে রেখেছে নববর্ষের হাত ধরে। তাই নববর্ষ আমাদের কাছে কেবল ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং মানুষের সাথে মানুষের হৃদয়ের সেতুবন্ধন তৈরির এক শাশ্বত অঙ্গীকার। এই সম্প্রীতির চেতনা যেন সর্বদা বাঙালির অস্তিত্বে মিশে থাকে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এটাই প্রত্যাশা।

লেখক : প্রাবন্ধিক ও যুগ্ম পরিচালক (অব.)
বাংলাদেশ ব্যাংক।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com