1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 5:04 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, February 12, 2026

দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা জেলায় বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয় অর্জন করেছেন। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত এগিয়ে থাকেন ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরা।

বেসরকারি ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে নির্বাচিত হয়েছেন মো. ইজ্জত উল্লাহ।

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জয় পেয়েছেন মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে বিজয়ী হয়েছেন জি এম নজরুল ইসলাম।

নির্বাচনের দিন সকাল থেকেই জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের এই জেলায় দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফলাফল ঘোষণার পর জামায়াত নেতাকর্মীদের মধ্যে বিজয় মিছিল বা স্লোগানের পরিবর্তে ভিন্ন চিত্র দেখা গেছে। দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোথাও প্রকাশ্য উদযাপন না করে বিভিন্ন স্থানে আল্লাহর দরবারে শোকরানা আদায় করতে দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা ঐতিহাসিকভাবে জামায়াতের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলায় একাধিক আসনে দলটির সাফল্যের নজির রয়েছে। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা, তৃণমূলভিত্তিক শক্ত অবস্থান এবং শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কর্মকৌশলের কারণেই চারটি আসনেই দলটি সাফল্য পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com